
মানিকগঞ্জের ঘিওরে ফেসবুকে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি এবং ব্যঙ্গাত্মক ছবি প্রকাশের অভিযোগে বাসুদেব রাজবংশী (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে তাঁকে ঘিওর আমলি আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর বাসুদেবের ফেসবুক পেজে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য এবং ব্যঙ্গাত্মক ছবি প্রকাশের অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। গতকাল বৃহস্পতিবার রাতে স্থানীয়রা বাসুদেবকে আটক করে পুলিশে খবর দেন। পরে ঘিওর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ঘিওর থানার উপপরিদর্শক মো. মিজানুর রহমান গতকাল সাইবার সুরক্ষা আইনে মামলাটি দায়ের করেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, ‘মামলা হয়েছে এবং প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’
এ ঘটনাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয়দের আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনগত প্রক্রিয়ার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম নগরের সিআরবিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার-পোস্টার নিয়ে মিছিল করার সময় ১২ জনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে সিআরবির বক্ষব্যাধি হাসপাতালের সামনে থেকে তাঁদের আটক করা হয়।
৫ মিনিট আগে
এই স্টেশনে ট্রেনের পরিত্যক্ত বগিগুলো অনেক বছর ধরে পড়ে রয়েছে, এগুলো মাদকসেবীদের আস্তানা হিসেবে ব্যবহার হয়। এর আগে সাড়ে পাঁচ মাস আগে একই জায়গায় ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছিল...
১৯ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া খোকনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। খোকন এর আগে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। পরে ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পান। তাঁর রাজনৈতিক পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
২৬ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়ায় বাকিতে সিগারেট না দেওয়াকে কেন্দ্র করে দোকানি ইব্রাহিম খলিলের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার যুবক সুমন মিয়াকে (৩০) কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
২৮ মিনিট আগে