
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের চিকিৎসার জন্য দেশত্যাগের ঘটনায় এবার কিশোরগঞ্জ পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে পুলিশ সদর দপ্তর একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত আইজিকে (প্রশাসন)।
আজ বৃহস্পতিবার রাতে পুলিশ সদর দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে কিশোরগঞ্জের পুলিশ সুপারকে প্রত্যাহার করে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এর আগে এই ঘটনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অতিরিক্ত এসপিকে (ইমিগ্রেশন) প্রত্যাহার, কিশোরগঞ্জ সদর থানায় আবদুল হামিদের নামে করা মামলার তদন্ত কর্মকর্তা ও আরও একজন এসবি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
সূত্র বলছে, সাবেক রাষ্ট্রপতির বিদেশগমন নিয়ে কয়েকটি ছাত্রসংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ ও প্রতিবাদ দেখানোর পর সরকার এই সিদ্ধান্ত নিল। এ ছাড়া আজ দিনব্যাপী বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে প্রতিক্রিয়া দেখান। বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের মধ্যে অসন্তোষ দেখা দেয়। বিষয়টি পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে পুলিশ সদর দপ্তর।
প্রসঙ্গত, আবদুল হামিদ গতকাল বুধবার রাতে চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংকক যান। গত দুই সপ্তাহ ধরে অসুস্থ হয়ে তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন এবং চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ড গেছেন। মো. আবদুল হামিদ ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং কিশোরগঞ্জ-৪ আসন থেকে বহুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের জামায়াতের সমর্থক কেরামত আলীর ছেলে সোহাগের সঙ্গে হাসাদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা জসিম উদ্দীনের ছেলে মেহেদীর বিরোধ চলছিল। বিরোধ মীমাংসার জন্য গত ২৮ ফেব্রুয়ারি রাতে হাসাদাহ বাজারে দুই পক্ষের বৈঠক বসার কথা ছিল।
৫ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় সোমবার রাতে রাজাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম মইনুল ইসলাম আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অবৈধভাবে অতিরিক্ত বালু বোঝাই করে চলাচলের অভিযোগে ৯টি ড্রাম ট্রাকের চালককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে ট্রাকগুলো জব্দ করা হয়।
২ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকের টাকা জোগাড় করতেই চার বন্ধু মিলে এই হত্যাকাণ্ড ঘটান। গত শনিবার (৭ মার্চ) অভিযুক্ত ব্যক্তিরা সিয়ামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে নেশাগ্রস্ত অবস্থায় পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করেন বলে অভিযোগ। হত্যার পর সিয়ামের ব্যবহৃত দামি আইফোন ও নগদ টাকা নিয়ে নেন তাঁরা।
২ ঘণ্টা আগে