
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুলিশের বিশেষ শাখার ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে।
একই ঘটনায় আরও দুজন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন এসবির একজন কর্মকর্তা, অপরজন কিশোরগঞ্জ সদর থানার একজন পুলিশ কর্মকর্তা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্বে অবহেলার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া কিশোরগঞ্জ সদর থানায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা ও এসবির আরও একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সূত্র বলছে, সাবেক রাষ্ট্রপতির বিদেশগমন নিয়ে কয়েকটি ছাত্রসংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ ও প্রতিবাদ দেখানোর পর সরকার এই সিদ্ধান্ত নিল। এ ছাড়া আজ দিনব্যাপী বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে প্রতিক্রিয়া দেখান। বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের মধ্যে অসন্তোষ দেখা দেয়। বিষয়টি পর্যালোচনা করে সংশ্লিষ্ট তিন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিল পুলিশ সদর দপ্তর।
এর আগে গতকাল বুধবার রাতে চিকিৎসার জন্য থাইল্যান্ড যান আবদুল হামিদ। আজ বিষয়টি গণমাধ্যমে এলে আলোচনা ও সমালোচনা শুরু হয়। আবদুল হামিদ গত দুই সপ্তাহ ধরে অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন।
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কিশোরগঞ্জ-৪ আসন থেকে বহুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক জবাবদিহির আওতায় আনার পাশাপাশি ক্ষমতাসীন দলের সারা দেশে আত্মশুদ্ধির...
১ ঘণ্টা আগে
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও ২৮৯ জনকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ রোববার এক সংবাদ বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করে সংস্থাটি।
১ ঘণ্টা আগে
আন্তদেশীয় অপরাধ মোকাবিলায় জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ রোববার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে তিনি এ বিষয়ে কথা বলেন।
২ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভালো নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন ভালো নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। নির্বাচনী মাঠের পরিবেশ ভালো আছে।
২ ঘণ্টা আগে