
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম ইয়াংনি মুরুংপাড়ায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ইতিমধ্যে ৯ শিশু আক্রান্ত হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে ঘটনাস্থলে দুটি মেডিকেল দল পাঠিয়েছে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
আজ বুধবার দোছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইয়াংনি মুরুংপাড়ার বাসিন্দারা জানান, ওই পাড়ায় মোট ২৫ পরিবারের বসবাস। এর মধ্যে কয়েকটি পরিবারের শিশুদের মধ্যে হামের উপসর্গ দেখা দেওয়ায় তাঁরা সবাই আতঙ্কিত।
নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডা. মো. আবুল মনজুর বলেন, ‘সারা দেশে হামের প্রাদুর্ভাব রয়েছে। নাইক্ষ্যংছড়িতে সামগ্রিকভাবে কমলেও হঠাৎ দুর্গম একটি মুরুংপাড়ায় ৯ জন আক্রান্তের খবর পেয়েছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি দল গঠন করে ঘটনাস্থলে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাঁচ সদস্যের দলের একটি নেতৃত্বে রয়েছেন ডা. নিতাই চন্দ্র। রোগীদের অবস্থা খারাপ মনে হলে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হবে।’
নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে হামের জন্য আলাদা আইসোলেশন ব্লক রয়েছে বলে জানান ডা. আবুল মনজুর। তিনি বলেন, বর্তমানে সেখানে রামু এলাকার দুই শিশু ভর্তি আছে। এক সপ্তাহ আগে হাসপাতালে ১২ জন রোগী ছিল, যারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। উপজেলায় বর্তমানে হামসহ অন্যান্য রোগের সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করেন তিনি।

রাজধানীর ডেমরার কোনাপাড়ার শান্তিবাগে নির্মাণাধীন ভবন থেকে উদ্ধার লাশের পরিচয় মিলেছে। নিহত আব্দুস সালাম সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাসিন্দা এবং ডেমরার একটি বই বাঁধাই কারখানার কর্মী ছিলেন। হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ
২৮ মিনিট আগে
বগুড়ার শেরপুরে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় রুবেল হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রুবেল হোসেন উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের ক্ষিদির হাসড়া গ্রামের বাসিন্দা।
৪২ মিনিট আগে
মুন্সীগঞ্জের গজারিয়ায় মহাসড়কসংলগ্ন একটি রেস্তোরাঁয় খাবার পরিবেশনের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক কারবার চালানোর অভিযোগে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি রেস্তোরাঁর এক মালিকসহ তিনজনকে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এখন থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) হোল্ডিং কর পরিশোধ করা যাবে। এ লক্ষ্যে নাগরিকদের জন্য সিসিকের একটি উন্মুক্ত অনলাইন পোর্টাল (ht.scc.gov.bd) চালু করা হয়েছে। আজ বুধবার বিকেলে নগর ভবনের সভাকক্ষে সিসিকের নতুন হোল্ডিং ট্যাক্স ব্যবস্থাপনা সিস্টেম ও নাগরিক...
১ ঘণ্টা আগে