Ajker Patrika

সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি  
সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত
প্রতীকী ছবি

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার এক নারী ও তাঁর ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল বাসস্ট্যান্ড ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত মা ও ছেলের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস হাটিকুমরুল এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা মা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়।

খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছে। আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত