
রাজধানীর মগবাজার মধুবাগে ছুরিকাঘাতে রাব্বী (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে মধুবাগ মাদ্রাসার খেলার মাঠে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তার বন্ধুরা রাব্বীকে হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাব্বীর বন্ধু কাজী সিয়াম আবদুল্লাহ জানায়, রাব্বীর গ্রামের বাড়ি পঞ্চগড় জেলার বোদা উপজেলার ফুলতলা গ্রামে। বাবার নাম মো. ফারুক হোসেন। বর্তমানে মগবাজার চেয়ারম্যান গলিতে পরিবারের সঙ্গে থাকত। রাব্বী স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। দুই ভাইয়ের মধ্যে রাব্বী বড়।
সিয়াম আরও জানায়, একই এলাকার ফাহিম নামে একটি ছেলের সঙ্গে এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। বেশ কিছুদিন ধরে মনোমালিন্যের কারণে তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়। কয়েক দিন ধরে ওই মেয়ে রাব্বীর সঙ্গে চলাফেরা শুরু করে। এ কারণে রাব্বীর সঙ্গে ফাহিমের বিরোধ শুরু হয়। শুক্রবার সন্ধ্যার দিকে মধুবাগ মাদ্রাসার মাঠের সামনে রাব্বী ওই মেয়েকে নিয়ে ঘুরছিল। এ সময় ফাহিমসহ কয়েকজন সেখানে গিয়ে রাব্বীর সঙ্গে ঝগড়া শুরু করে। একপর্যায়ে ফাহিম নিজে রাব্বীর পেটে ছুরিকাঘাত করে। এতে রাব্বী মাটিতে পড়ে যায়। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে মধুবাগ মাদ্রাসা মাঠে প্রেমঘটিত কারণে ফাহিম নামে এক ছাত্র রাব্বীর পেটে ছুরিকাঘাত করে। এই সংবাদ পেয়ে ফাহিমসহ দুজনকে আটক করা হয়েছে। রাব্বীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে ঈদুল ফিতর উপলক্ষে ৫২৩টি অসচ্ছল পরিবারের কাছে ১০ টাকা কেজি গরুর মাংস বিক্রি করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতীকী মূল্য হিসেবে এই মূল্য নেওয়া হয় ক্রেতাদের কাছ থেকে। মাত্র ১০ টাকায় এক কেজি গরুর মাংস কিনতে পেরে নিম্ন আয়ের এসব পরিবারের সদস্যরা আনন্দ প্রকাশ করেছেন।
৭ মিনিট আগে
মৌলভীবাজারে ঈদুল ফিতর উদ্যাপিত হচ্ছে। আজ শনিবার সকালে শহরের হজরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) পৌর ঈদগাহ ময়দানে তিনটি ঈদের জামাত হয়েছে। জেলার সবচেয়ে বড় এই ঈদগাহ মাঠে শহরবাসীর পাশাপাশি আশপাশের উপজেলার মুসল্লিরা নামাজ পড়তে আসেন।
৯ মিনিট আগে
যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ শনিবার খুলনায় পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হচ্ছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
২৬ মিনিট আগে
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ময়মনসিংহের প্রায় আড়াই হাজার মাঠ ও মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে