
গাইবান্ধার সাদুল্লাপুরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে জেলাল শেখ নামে এক মাংস বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার সকালে উপজেলা শহরের বাজার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১১টার দিকে অসুস্থ একটি গরু জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে শহরের বাজার মোড় এলাকায় অভিযান চালানো হয়। পরে বিক্রেতা অসুস্থ গরু জবাই করার বিষয়টি স্বীকার করলে মাংস জব্দ করা হয়। একই সঙ্গে বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাঁকে ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানভীক জাহান বলেন, অভিযুক্ত মাংস বিক্রেতা নিজ বাড়িতে একটি অসুস্থ গরু জবাই করে পরে সেই মাংস বাজারে বিক্রির জন্য নিয়ে যায়। গরুটির পা ও পেটে সমস্যা ছিল। জব্দ করা মাংসগুলো তাৎক্ষণিক মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
ইউএনও রওজাতুন জান্নাত বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অনিরাপদ মাংস বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বরিশালের আগৈলঝাড়ায় মাদকসহ গ্রেপ্তার হওয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অ্যাসেন্ট রায়কে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে দল।
২ মিনিট আগে
পাবনার বেড়া উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল দুধ ও দুধ তৈরির ক্ষতিকর উপকরণ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার পেচাকোলা ঘাট এলাকার উত্তম ঘোষ ও পলি ঘোষ দম্পতির বাড়িতে অভিযান চালিয়ে এই সরঞ্জাম জব্দ করা হয়।
১৪ মিনিট আগে
ভিক্ষা করে জীবিকা নির্বাহ করা বৃদ্ধা মা কিছুদিন আগে তাঁর বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ের শারীরিক পরিবর্তন লক্ষ করেন। পরে চিকিৎসকের কাছে নিলে ওই তরুণীর সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এরপর ওই তরুণী তাঁর মায়ের কাছে ইঙ্গিতে অভিযুক্তদের নাম জানান।
১৯ মিনিট আগে
রংপুর মাধ্যমিক ও উচ্চশিক্ষা আঞ্চলিক কার্যালয়ের সাবেক পরিচালক আমীর আলীর দায়িত্বকালে এমপিওভুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুপুরে আঞ্চলিক কার্যালয়ে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানের দুজনের এমপিও-সংক্রান্ত নথি যাচাই করে এ তথ্য জানায় দুদক।
২২ মিনিট আগে