
উজান থেকে নেমে আসা ঢলে বগুড়ার ধুনটে যমুনা নদীতে আবারও ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। কয়েক দিনের ভাঙনে বন্যানিয়ন্ত্রণ বাঁধে ফেলা বালুভর্তি বস্তা ও জিও টিউব ব্যাগ নদীতে বিলীন হয়ে গেছে। এতে বাঁধে আশ্রয় নেওয়া বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, শুষ্ক মৌসুমে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভাঙনের সৃষ্টি হয়েছে। আর অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযানের কথা বলে দায় সারছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সূত্রে জানা গেছে, ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ধুনট উপজেলার যমুনা নদীর বানিয়াজান ও শহড়াবাড়ি স্পারের মাঝখানে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। প্রতিদিন ভাঙনে বিলীন হচ্ছে ফসলি মাঠসহ ধান পাটের আবাদ। হুমকিতে পড়েছে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও বসতবাড়ি।
সরেজমিন দেখা যায়, যমুনার ভাঙন রোধে নির্মাণ করা হয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। সেই বাঁধ রক্ষায় শহড়াবাড়ি ও বানিয়াজান গ্রামের মাঝ এলাকায় আড়াআড়ি প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্য দুটি স্পার বাঁধ নির্মাণ করা হয়েছে। বাঁধের ভেতরে করা হয়েছে তীর সংরক্ষণ প্রকল্পের কাজ। বাঁধের ওপর রয়েছে নদীভাঙনে নিঃস্ব মানুষদের বাড়িঘর। ভাঙনস্থানে বালুর বস্তা ফেলে মেরামতের চেষ্টা করছে বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। কিন্তু সমাধান হচ্ছে না।
এদিকে গত রোববার সংসদ সদস্য গোলাম মো. সিরাজ যমুনা নদীর শহড়াবাড়ি স্পার এলাকায় ভাঙনস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি উপস্থিত জনগণকে ভাঙনরোধে স্থায়ী সমাধানের আশ্বাস দেন। তিনি উপস্থিত পাউবোর কর্মকর্তাদের জরুরিভাবে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
পরে ভাঙনস্থল পরিদর্শন করে বগুড়া পাউবোর নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, শহড়াবাড়ি স্পারের উজানে ১০ মিটার অংশ ভেঙে যাওয়ায় বাঁধ ঝুঁকিতে রয়েছে। এ কারণে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত অংশে জিও টিউব ও জিও টেক্সট ব্যাগ ফেলা হয়েছে। এখন স্পার অনেকটা ঝুঁকিমুক্ত। কিন্তু স্পারের ভেতরে পানির স্রোত থাকায় বালুর ব্যাগ ফেলে ভাঙন রোধ করা সম্ভব হচ্ছে না।
বগুড়া পাউবোর উপসহকারী প্রকৌশলী আব্দুল মালেক বলেন, রোববার সন্ধ্যা পর্যন্ত নদীর ভাঙন রোধে জরুরিভাবে ২৫ হাজার বালুভর্তি জিও টেক্সট ব্যাগ ও ২ হাজার জিও টিউব ব্যাগ ফেলা হয়েছে। এসব ব্যাগ পানির স্রোতে বিলীন হয়ে গেছে।
ইউএনও আরিফ উল্লাহ নিজামী বলেন, নদীতীরবর্তী এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে একাধিকবার অভিযান চালানো হয়েছে। শহড়াবাড়ি স্পার ও ভাঙন এলাকায় ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের জন্য পাউবো কাজ করেছে।

চট্টগ্রাম নগরীতে দায়িত্বরত অবস্থায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইয়াছিন করিম নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) বেলা দেড়টায় তিনি অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মারা যাওয়া পুলিশ সদস্য...
১৩ মিনিট আগে
অল্প বৃষ্টিতে চট্টগ্রাম তলিয়ে যায়, এটি এ শহরের জন্য নতুন কোনো খবর নয়। কিন্তু এবার এক দিনের বৃষ্টিপাতে ৪৩ বছরের রেকর্ড ব্রেক করেছে। এ বছর এক দিনের বৃষ্টিতে ৪১২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ফলে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে গেছে।
৩১ মিনিট আগে
স্থানীয় কৃষকদের অভিযোগ, কয়েক বছর আগেও এ আগাছার উপস্থিতি তেমন ছিল না। এখন কৃষিজমির চারপাশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় ফসলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। অনেক সময় গবাদিপশুর খাদ্যের সঙ্গে মিশে গিয়ে তাদের স্বাস্থ্যঝুঁকিও বাড়াচ্ছে। মাঠে কাজ করতে গিয়ে অনেক কৃষক চুলকানি ও ত্বকের বিভিন্ন সমস্যায় ভুগছেন।
১ ঘণ্টা আগে
পাবনার চাটমোহরে নাছের আলী (৪২) নামে এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে c। বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী কবরস্থানের পাশের সড়কে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে