Ajker Patrika

রেস্তোরাঁয় খাবার পরিবেশনের আড়ালে চলত মাদক কারবার

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
রেস্তোরাঁয় খাবার পরিবেশনের আড়ালে চলত মাদক কারবার
রেস্তোরাঁয় অভিযান চালিয়ে গাঁজাসহ তিনজন আটক। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ায় মহাসড়কসংলগ্ন একটি রেস্তোরাঁয় খাবার পরিবেশনের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক কারবার চালানোর অভিযোগে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি রেস্তোরাঁর এক মালিকসহ তিনজনকে আটক করা হয়েছে।

আজ বুধবার বিকেল চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তেতৈতলা এলাকার ‘মর্নিংসান হাইওয়ে রেস্তোরাঁ অ্যান্ড হোটেল’-এ এই অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন—রেস্তোরাঁটির মালিকপক্ষের আব্দুল কাদির (৪৫)। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ভাটিবন্দরের মৃত মানিক মিয়ার ছেলে। অন্যরা হলেন, রেস্তোরাঁর কর্মচারী কুমিল্লার চান্দিনার গল্লাই কমপ্লেক্স এলাকার মিজান (৪০) এবং চট্টগ্রামের সীতাকুণ্ডের ছলিমপুর এলাকার মো. আলম (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন মিলে রেস্তোরাঁটি পরিচালনা করে আসছিলেন। তবে এর আড়ালে দীর্ঘদিন ধরে গোপনে মাদকের কারবার চালিয়ে যাচ্ছিলেন তাঁরা। গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে পুলিশ ওই রেস্তোরাঁর জেনারেটর কক্ষে অভিযান চালায়। এ সময় সেখানে রাখা একটি ট্রাঙ্ক থেকে গাঁজা উদ্ধার এবং তিনজনকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাঁদের আটক করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত