
নেত্রকোনার কেন্দুয়ায় বাড়িতে নতুন ঘর নির্মাণের জায়গা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ইউসুফ হোসেন আবির (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা এনামুল হক (৪৫) গুরুতর আহত হয়েছেন। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সোয়া ২টার দিকে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের পুরানবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। রাতে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আবির সৌদিপ্রবাসী ছিলেন। কিছুদিন আগে ছুটিতে বাড়িতে আসেন তিনি।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পুরানবাড়ী গ্রামের এনামুল হক বাড়িতে নতুন ঘর নির্মাণের কাজ শুরু করেন। এ নিয়ে সামান্য জায়গার দাবি নিয়ে তাঁর চাচাতো ভাই বকুল মিয়ার সঙ্গে বিরোধ দেখা দেয়। এর জেরে মঙ্গলবার দুপুরে বকুল মিয়ার পক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে এনামুল হক ও তাঁর ছেলে আবিরের ওপর হামলা চালায়। এ সময় তাঁরা নিজেদের ঘরে শুয়ে ছিলেন। হামলাকারীরা বাবা-ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর আবিরের মৃত্যু হয়। তাঁর বাবা এনামুল হকও গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
খবর পেয়ে রাতে ওসি মুহাম্মদ তরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়।
রাত সোয়া ১১টার দিকে ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘আমি ঘটনাস্থলেই আছি। নিহতের লাশ এখনো ময়মনসিংহে রয়েছে।’
নিহত আবিরের ছোট ভাই জুনায়েদ আহমেদ বলেন, ‘ভাইয়ের লাশ এখনো ময়মনসিংহ মেডিকেলে রয়েছে। বাবার অবস্থাও আশঙ্কাজনক। আমরা এ ঘটনায় জড়িতদের কঠিন শাস্তি চাই।’

দোকানের একটি তবলার ওপর হাত রেখে রবিন বলেন, ‘আগে বিভিন্ন অনুষ্ঠান সামনে রেখে মানুষ তবলা, ঢোল কিংবা দোতারা কিনতেন। পালাগান, কীর্তন, বাউল আসর কিংবা গ্রামীণ সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব বাদ্যযন্ত্রের আলাদা মর্যাদা ছিল। এখন আধুনিক বাদ্যযন্ত্রের সহজলভ্যতায় সেই জায়গা অনেকটাই সংকুচিত হয়েছে।’
৬ মিনিট আগে
মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে নিষিদ্ধ সময়ে মাছ ধরার দায়ে ১০ জেলেকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শিবচর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে
১১ মিনিট আগে
নওগাঁ সদর উপজেলা থেকে রাজশাহীতে নেওয়ার পথে ১২০ বস্তা ডিএপি সারসহ দুটি নছিমন-ভটভটি জব্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে দুবলহাটি-হাপানিয়া সড়কে এ ঘটনা ঘটে। জব্দ করা সারগুলো দুবলহাটি ইউনিয়ন পরিষদ
৩০ মিনিট আগে
আজ বুধবার সকাল ১০টা ১৪ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। ১০টা ১৫ মিনিটে খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য আরও আটটি ইউনিট পাঠানো হয়।
১ ঘণ্টা আগে