
ময়মনসিংহে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ২৮ শিশু ভর্তি হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মুহাম্মদ মাইনউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে হাসপাতালে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন আছে ৮০ শিশু। গত ১৭ মার্চ থেকে হাসপাতালে হাম নিয়ে এ পর্যন্ত ২৭৬ শিশু চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৮৯ শিশু। এর মাঝে মৃত্যু হয়েছে ৭ শিশুর।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. গোলাম মাওলা জানান, হাম অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ হওয়ায় এটি হাঁচি-কাশি বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে দ্রুত বাতাসে ছড়িয়ে পড়ছে। অনেক শিশু হামের পাশাপাশি নিউমোনিয়া, ডায়রিয়া নিয়ে হাসপাতালে আসছে। পরিস্থিতি সামাল দিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় ডেডিকেটেড ইউনিট চালু করা হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোহাগ আলী পেশায় কোনো চোরাকারবারি নন। কাজের সন্ধানে কর্মসংস্থানের উদ্দেশ্যে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। এ সময় ভারতের খোচাবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁকে আটক করে নিয়ে যায়।
২৯ মিনিট আগে
রাজশাহীর বাঘায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুর থেকে সানাউল্লাহ (৪৫) নামে এক চা-বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মনিগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পুকুর থেকে সানাউল্লাহ মরদেহ উদ্ধার করা হয়।
৩২ মিনিট আগে
নদীতীরবর্তী এই এলাকায় বসবাসকারী অধিকাংশ মানুষ নিম্ন আয়ের ও হতদরিদ্র। অনেক পরিবারের নিজস্ব টিউবওয়েল না থাকায় দৈনন্দিন কাজ, বিশেষ করে গোসলের জন্য নদীর পানির ওপর নির্ভর করতে হয়। তাঁরা বলেন, নিরাপদ ও স্থায়ী কোনো ঘাট না থাকায় নারী, শিশু ও বয়স্কদের নদীতে নামতে গিয়ে প্রতিনিয়ত...
৩৫ মিনিট আগে
‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
১ ঘণ্টা আগে