
নীলফামারীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় চারটি যানবাহনকে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের বাইপাস সড়কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান ও প্রসেনজিৎ দাস।
জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অভিযান পরিচালিত হয়।
এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পের আওতায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ হর্ন ব্যবহার করায় চারটি যানবাহনকে ৩ হাজার টাকা জরিমানা এবং পাঁচটি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ধ্বংস করা হয়। সচেতনতা বাড়াতে বিভিন্ন যানবাহনে লিফলেট বিতরণ করা হয়েছে।

কিশোরগঞ্জের পাগলা মসজিদে নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। স্থানীয় একটি নিলাম সিন্ডিকেটের সদস্যরা তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) আসরের নামাজের পর মসজিদের নিলাম ঘরের সামনে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
১৯৯৯ সালের ৬ মার্চ গভীর রাত। তখনো চলছিল উদীচী শিল্পী গোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠান। হঠাৎ মুহুর্মুহু বোমা বিস্ফোরণে ধ্বংসস্তূপে রূপ নেয় পুরো টাউন হল ময়দান। দিগ্বিদিক ছুটে চলা মানুষের বাঁচার আহাজারি। বোমা হামলায় সেদিন প্রাণ হারান ১০ জন, আর গুরুতর আহত হন আড়াই শতাধিক মানুষ।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার কমিটির অফিসে ডেকে অপু কর্মকার (৫২) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও বাজার কমিটির সহসম্পাদক মামুন শেখের বিরুদ্ধে। পাশাপাশি ভুক্তভোগী অপু কর্মকারের স্বর্ণের দোকানে বাজার কমিটির সিলসংবলিত তালা লাগিয়ে দিয়েছে মামুন শেখ।
২ ঘণ্টা আগে
বাগেরহাটে পূবালী ব্যাংকের লকারে রাখা প্রায় ২০০ ভরি স্বর্ণালংকার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন এক গ্রাহক। এ ঘটনায় বুধবার বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই গ্রাহক। এ পরিপ্রেক্ষিতে তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ব্যাংক কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে