
রংপুরের পীরগঞ্জে বালিয়াঘাটা বিলে ঘাস ধুয়ে পরিষ্কার করতে গিয়ে পানিতে পড়ে ওয়াদুত মিয়া (৫০) নামের এক কৃষক নিখোঁজ হন। নিখোঁজের দুই ঘণ্টা পর ওই কৃষকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার চতরা ইউনিয়নের শমসেরপাড়া এলাকার বালিয়াঘাটা বিল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওয়াদুত মিয়া উপজেলার চতরা ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত আজিমউদ্দিনের ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি গরু পালন করতেন।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকালে গরুর জন্য কাটা ঘাস ধুয়ে পরিষ্কার করার জন্য বালিয়াঘাটা বিলে যান ওয়াদুত মিয়া। বিলের পানিতে ঘাস ধোয়ার সময় পা পিছলে গভীর পানিতে পড়ে যান তিনি। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন পানিতে নেমে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হলে তাঁরা এসে বিলের পানিতে উদ্ধার কার্যক্রম চালান। পরে পানির নিচ থেকে ওয়াদুত মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
পীরগঞ্জ ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, ‘পানিতে পড়ে যাওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হলে তাঁরা এসে পানির নিচ থেকে কৃষক ওয়াদুত মিয়ার মরদেহ উদ্ধার করে।’

বাগেরহাটে জেলা পুলিশ ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা, ৪ লিটার চোলাই মদ, ৫৫টি ছুরি এবং ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৬ মিনিট আগে
ভোলায় এক হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছা. রুমি (২৪) নামের এক নারীকে আটক করেছে কোস্ট গার্ড। আটক রুমি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার সেগুনবাগান ইউনিয়নের কালাবাইজাবুনিয়া লিচুবাগান গ্রামের আ. রহিমের মেয়ে।
১০ মিনিট আগে
গাজীপুরের কালীগঞ্জের পূর্বাচল উপশহর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি ট্রাক, দেশীয় অস্ত্র ও সরঞ্জামাদিসহ আন্তজেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের অন্য ৭-৮ জন সদস্য পালিয়ে যায়।
১১ মিনিট আগে
কক্সবাজার সমুদ্র উপকূলের মহেশখালী চ্যানেল ও বাঁকখালী নদী মোহনায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া নিউজিল্যান্ডের সেই কিশোরের মরদেহ ৩২ ঘণ্টা পর ভেসে এসেছে। আজ বুধবার বিকেল ৫টার দিকে শহরের নাজিরারটেক সৈকতে তার মরদেহ ভেসে আসে। নিহত কিশোরের নাম আলবার্ট (১৬)। সে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বলে জানা গেছে...
১৪ মিনিট আগে