
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মহান বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছুরিকাঘাতে এক শিশুসহ দুজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও তিনজন। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর গরুর হাটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।
নিহতরা হলেন, নাচোল উপজেলার খোলসি গ্রামের এজাবুল হকের ছেলে মাসুদ রানা (২০) এবং একই উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রায়হান (১৩)। আহতরা হলেন খোলসি গ্রামের আরমান (২১), রজব আলী (২১) ও সুমন আলী (১৯)। আহত তিনজনকে জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মল্লিকপুর গরুর হাটে স্থানীয় জিয়া পরিষদ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। এ সময় হঠাৎ করে দুই পক্ষ একে অপরের ওপর ছুরি নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মাসুদ ও রায়হান মারা যায়।
এদিকে একটি সূত্র জানায়, ওই এলাকায় পেয়ারা বাগানে পলি বাঁধাকে কেন্দ্র করে কয়েক দিন ধরে খোলসি ও বাহির মল্লিকপুর গ্রামের যুবকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে এ সংঘর্ষ হয়।
নিহত রায়হানের বড় ভাই জাহাঙ্গীর আলম জানান, মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবার পঞ্চম শ্রেণিতে পরীক্ষা দিয়েছে রায়হান। বাড়ির পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ায় দেখতে গিয়ে কোনো কারণ ছাড়াই খুন হতে হলো রায়হানকে। তিনি এমন নৃশংস হত্যায় জড়িতদের কঠোর বিচার দাবি করেন।
আহত আরমান আলী বলেন, ‘আমি ট্রাকের একজন হেলপার। অনুষ্ঠান চলাকালে হঠাৎ করেই হামলার ঘটনা ঘটে। কারা কী কারণে হামলা চালাল, তা নিশ্চিত হতে পারিনি।’
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ফাহাদ আকিদ রেহমান বলেন, নিহত ও আহতদের শরীরে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। দুজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাচোল থানার ওসি মো. মনিরুল ইসলাম মঙ্গলবার বলেন, আজ রাতে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নে ছুরিকাঘাতে দুজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। নিহতদের মরদেহ জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

নরসিংদীতে একটি কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে সেতুর ওপর থেকে নদীতে নিক্ষেপের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সূত্র ধরে নরসিংদী সদর থানা-পুলিশ অভিযান চালিয়ে মোহাম্মদ আলী (২৫) নামে ওই যুবককে গ্রেপ্তার করে।
৮ মিনিট আগে
প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের কামারখন্দে গাছের চারার সঙ্গে নিম্নমানের জৈব সার বিতরণের অভিযোগে জেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সার বিতরণ স্থগিত রাখা হয়েছে।
১৯ মিনিট আগে
রাজবাড়ীর পাংশায় স্কুল ফাঁকি দিয়ে পুকুরে সাঁতার কাটতে গিয়ে ধরা পড়া চার শিক্ষার্থীকে শাস্তি হিসেবে জরিমানা না করে ২০০টি করে মোট ৮০০টি গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে ইউএনও মো. রিফাতুল হক এ সিদ্ধান্ত দেন।
২২ মিনিট আগে
চেক প্রতারণার মামলার আসামি নাসরিন শিকদার সেজে আদালতে আত্মসমর্পণ করে ধরা পড়েছেন মনোয়ারা বেগম। আদালত পরে তাঁকে কারাগারে পাঠিয়েছেন। ঢাকার চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ তানিয়া সুলতানা লিপির আদালতে আজ বৃহস্পতিবার এই ঘটনা ঘটে...
৪৩ মিনিট আগে