
নরসিংদীর মাধবদী থানাধীন মহিষাসুরা ইউনিয়নের বালুসাইর উত্তরপাড়া গ্রামে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম আজাদ (৫৭) নামের এক বৃদ্ধকে আটক করেছে এলাকাবাসী। রোববার (১৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রতিবেশী আবুল কালাম আজাদ তাকে ফুসলে নিজ বাড়িতে নিয়ে যান এবং ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার পর শিশুটিকে একটি আইসক্রিম কিনে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
পরে বাড়িতে গিয়ে শিশুটি মা-বাবাকে ঘটনা জানালে ক্ষুব্ধ হয়ে তার বাবা ও স্থানীয় লোকজন মিলে আবুল হোসেনকে আটক করেন। খবর পেয়ে মাধবদী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে জনতার কাছ থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
এ সময় উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িঘরে সামান্য ভাঙচুর চালায়। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জনতাকে শান্ত করে।
ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, আবুল কালাম আজাদ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ভুক্তভোগীর পরিবার বর্তমানে থানায় আছে। তাঁরা মামলা করার জন্য থানায় এসেছেন। মামলা করার পর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় থানায় গিয়ে বাল্যবিবাহ থেকে নিজেকে রক্ষা করা সেই কিশোরীকে (১৭) সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন। সাহসিকতার স্বীকৃতি হিসেবে আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু সাঈদ তাকে সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেন। সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন...
৬ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জে নকল মধু তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় এক লাখ কেজি ভেজাল মধু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানাটি সিলগালা করে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
৬ মিনিট আগে
সুপ্রিম কোর্টে বিচারকাজ চলাকালে এজলাসে সাংবাদিকদের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে আগের নেওয়া সিদ্ধান্ত (এজলাসে প্রবেশ করতে না দেওয়া) অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন আইনজীবীরা। ভার্চুয়াল কোর্টে বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আজ বুধবার আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি...
৮ মিনিট আগে
চট্টগ্রাম সিটি কলেজে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়াললিখন করায় ছাত্রদলের নেতা-কর্মীসহ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ‘চিকামারা’ (দেয়াললিখন) কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
১৭ মিনিট আগে