
চট্টগ্রাম সিটি কলেজে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়াললিখন করায় ছাত্রদলের নেতা-কর্মীসহ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ‘চিকামারা’ (দেয়াললিখন) কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
বুধবার (২২ এপ্রিল) বিকেল ৫টায় জবি ছাত্রদলের নেতা-কর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে ‘গুপ্ত যাদের অবস্থান, বাড়ি তাদের পাকিস্তান’—এই স্লোগান-সংবলিত চিকা মারেন। এ সময় তাঁরা চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কর্মসূচিতে উপস্থিত ছাত্রদল নেতারা জানান, দেশের শিক্ষাঙ্গনগুলোতে কোনো ধরনের গুপ্ত বা অপরাজনীতির স্থান হবে না। কেউ যখন এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, তখনই তাদের ওপর হামলা চালানো হচ্ছে। চট্টগ্রাম সিটি কলেজের ঘটনার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই তাঁরা এই দেয়াললিখন করেছেন।
এ সময় জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন বলেন, ‘ছাত্রদল সব মতের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু একটি রাজনৈতিক গোষ্ঠী গোপন পরিচয়ে ভিন্ন রাজনৈতিক অবস্থান নিয়ে আবির্ভূত হচ্ছে। অনেক সময় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত হচ্ছে। আমরা মনে করি, একই সময়ে একাধিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকা নৈতিকতার পরিপন্থী। যাঁরা সুস্থ ধারার রাজনীতি করতে চান, তাঁদের অবশ্যই নিজস্ব দলের ব্যানারে কাজ করা উচিত।’
শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘চট্টগ্রামে হামলার নিন্দা এবং অন্তরালে পরিচালিত রাজনৈতিক ষড়যন্ত্র রুখে দিতে আমরা এই কর্মসূচি পালন করছি। নব্বইয়ের দশকের গণ-আন্দোলনে দেয়াললিখনের মাধ্যমে যেভাবে জনমত গঠিত হয়েছিল, বর্তমান সময়ের ছাত্রসমাজও ঠিক সেভাবেই এই গোপন রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। গণঅভ্যুত্থান-পরবর্তী এই নতুন বাংলাদেশে কোনো ধরনের অন্ধকার বা আড়ালে থাকা রাজনীতি বরদাশত করা হবে না। সুস্থ ও স্বচ্ছ রাজনৈতিক চর্চার স্বার্থে প্রতিটি ছাত্রসংগঠনকে তাদের নিজস্ব আদর্শ জনসম্মুখে তুলে ধরার এবং প্রকাশ্য রাজনীতি করার আহ্বান জানাচ্ছি।’
এ সময় ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান রুমি, সুমন সরদার, শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান খান, রবিউল আউয়ালসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সম্প্রতি চট্টগ্রাম সিটি কলেজে দেয়াললিখনকে কেন্দ্র করে শিবির ও ছাত্রদলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে, যার রেশ ধরে সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।

গতকাল মঙ্গলবার এম ডি ফিরোজ চৌধুরী নামের এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দেন। এরপরই রাতে অভিযান চালিয়ে হাসান ও সোহাগ নামের দুজনকে আটক করে পুলিশ। কিন্তু তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে রাতে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী হাসানের ওপর বহিরাগত নিয়ে ছাত্রদল নেতা হাসিবুল ইসলাম হাসিবের হামলা ও ছুরিকাঘাতের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। হাসিবুল ইসলাম হাসিব রাবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
১ ঘণ্টা আগে
এর আগে গতকাল বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকা থেকে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা তাদের ধরে নিয়ে যান।
১ ঘণ্টা আগে
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় থানায় গিয়ে বাল্যবিবাহ থেকে নিজেকে রক্ষা করা সেই কিশোরীকে (১৭) সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন। সাহসিকতার স্বীকৃতি হিসেবে আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু সাঈদ তাকে সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেন। সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন...
১ ঘণ্টা আগে