
ঢাকার কেরানীগঞ্জে নকল মধু তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় এক লাখ কেজি ভেজাল মধু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানাটি সিলগালা করে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুরের কলাকান্দি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিসমিল্লাহ মধু ঘর ও মৌ খামার নামের কারখানাটিতে অভিযান চালানো হয়। সেখানে চিনি, রং, কৃত্রিম ফ্লেভার ও বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করে ভেজাল মধু তৈরি করা হচ্ছিল।
অভিযানকালে ওই ভাড়া বাড়ি থেকে কৃত্রিম মধু তৈরির সরঞ্জামসহ দুই গ্যালনে সংরক্ষিত এক লাখ কেজি ভেজাল মধু জব্দ করা হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়।
এ ঘটনায় কারখানার মালিক হিজবুল্লাহ (৫০) জরিমানার পাঁচ লাখ টাকা পরিশোধে অপরাগতা প্রকাশ করলে ম্যানেজারসহ তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জরিমানা পরিশোধ সাপেক্ষে তাঁদের ছেড়ে দেওয়া হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ জানান, কারখানাটি থেকে অনলাইন ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে এসব ভেজাল মধু সরবরাহ করা হতো। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এ ধরনের ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

কক্সবাজার সদর উপজেলায় নিখোঁজের তিন দিন পর নয়ন দাশ (৩৫) নামের স্থানীয় একটি মন্দিরের সেবায়েতের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে খুরুশকুল ইউনিয়নের পূর্ব হামজার ডেইলের পাহাড়ি এলাকার একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। নয়ন দাশ খুরুশকুল ইউনিয়নের পূর্ব হামজার ডেইল এলাকার পুলিশ্
২ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ বিভাগের একটি অভিযোগ কেন্দ্রে হামলা ও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শহরের দাতিয়ারায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়া বিতরণ বিভাগ-১-এর অভিযোগ কেন্দ্রে কয়েকজন এসে হামলা চালিয়ে কাচের দরজা ভাঙচুর করে। ঘটনার খবর পেয়ে বুধবার দুপুরে পুলিশ এসে পরিদর্শন করেছে।
৫ মিনিট আগে
সম্পত্তির ভাগীদার হতে নওগাঁর নিয়ামতপুরে পরিবারের সবাইকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছেন বলে জানায় পুলিশ। আজ বুধবার (২২ এপ্রিল) নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
১২ মিনিট আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘যশোরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও প্রাণের দাবি ভোরবেলা ঢাকা যাওয়ার ট্রেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে এই যশোরকে ঘিরে রেলের বড় পরিকল্পনা থাকলেও অতীতে বরাবরই এ ধরনের অনেক বঞ্চনার শিকার হতে হয়েছে এই জেলাকে।
২৪ মিনিট আগে