Ajker Patrika

এজলাসে সাংবাদিকদের প্রবেশ বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার দাবি আইনজীবীদের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ২১: ৫৯
এজলাসে সাংবাদিকদের প্রবেশ বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার দাবি আইনজীবীদের
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন আইনজীবীরা। ছবি: আজকের পত্রিকা

সুপ্রিম কোর্টে বিচারকাজ চলাকালে এজলাসে সাংবাদিকদের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে আগের নেওয়া সিদ্ধান্ত (এজলাসে প্রবেশ করতে না দেওয়া) অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন আইনজীবীরা। ভার্চুয়াল কোর্টে বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আজ বুধবার সুপ্রিম কোর্ট চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

আইনজীবীরা বলেন, সাংবাদিকেরা জাতির বিবেক, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। ক্যামেরা ট্রায়ালের মতো সাংবাদিকেরা আদালতের কার্যক্রমে ঢুকতে পারেন না। গণতন্ত্র, স্বাধীন বিচার বিভাগে মিডিয়ার অ্যাকসেস অপরিহার্য। তাই এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান আইনজীবীরা।

উল্লেখ্য, চলতি বছরের ৭ জানুয়ারি থেকে প্রধান বিচারপতির নির্দেশে আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপর হাইকোর্ট বিভাগের কোনো কোনো বিচারকক্ষেও প্রবেশে বাধার সম্মুখীন হন গণমাধ্যমকর্মীরা। পরে সঠিক তথ্য সংগ্রহ ও প্রচারের স্বার্থে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলা শুনানিতে সাংবাদিকদের নির্বিঘ্নে প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে প্রধান বিচারপতির কাছে দুই দফা চিঠি দেওয়া হয়েছে।

আইন, বিচার ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) পক্ষ থেকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে এ চিঠি দেওয়া হয়। তবে বিষয়টি এখনো সুরাহা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত