
নোয়াখালীর চাটখিল উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে সাখাওয়াত উল্লাহ (৩৮) নামের এক মাদ্রাসাশিক্ষককে পিটুনি দিয়ে যৌথ বাহিনীর হাতে সোপর্দ করেছে স্থানীয়রা।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে আজ শনিবার সকালে চাটখিল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অভিযুক্ত শিক্ষক চাটখিলের একটি মহিলা মাদ্রাসায় কর্মরত। তার গ্রামের বাড়ি হাতিয়ায়। ভুক্তভোগী মাদ্রাসার আবাসিক ছাত্রী।
জানা গেছে, গত বুধবার রাতে ওই ছাত্রীকে কৌশলে অন্য ছাত্রীদের কাছ থেকে ডেকে আনেন শিক্ষক সাখাওয়াত উল্লাহ। পরে পার্শ্ববর্তী একটি কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে সাখাওয়াতের বিরুদ্ধে। বিষয়টি ভুক্তভোগী অন্য শিক্ষকদের জানালে আশপাশের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজন শুক্রবার রাতে ওই শিক্ষককে পিটুনি দিয়ে আটেক রাখে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। বর্তমানে পুলিশ হেফাজতে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন অভিযুক্ত শিক্ষক।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামি চিকিৎসাধীন রয়েছেন। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের লেখার ফ্রিডম (স্বাধীনতা) দিয়েছেন। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে একদলীয় বাকশাল থেকে মুক্ত করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন।
১ ঘণ্টা আগে
খুলনা মহানগরীর একটি ভাড়া বাসা থেকে নানি ও নাতির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যার দিকে সোনাডাঙ্গা এলাকার সুজুকি কর্নার-সংলগ্ন দারুল আমান মহল্লার একটি বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়...
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়েছেন গণমাধ্যমকর্মীরা। একপর্যায়ে হাসপাতালের নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগও ওঠে। আজ শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে...
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালের ভবনের ভেতরে একটি রুটির কারখানার সন্ধান পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কোরবানির ঈদের আগের দিন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্তে এখন এই কারখানার সম্ভাব্য ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে...
৩ ঘণ্টা আগে