Ajker Patrika

শেখ মুজিবের জন্মদিনে কেক কাটায় যুবলীগের ৩ নেতা কারাগারে

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২০: ২৪
শেখ মুজিবের জন্মদিনে কেক কাটায় যুবলীগের ৩ নেতা কারাগারে
কারাগারে পাঠানো হয়েছে মুলাদীর নাজিরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলামিন শিকদার, জাকির হাওলাদার ও আরিফ হাওলাদারকে। ছবি: সংগৃহীত

বরিশালের মুলাদী উপজেলায় শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কেক কাটার ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওই তিন নেতা হলেন মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলামিন শিকদার, জাকির হাওলাদার ও আরিফ হাওলাদার।

মামলা সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ নাজিরপুর ইউনিয়নের একটি জায়গায় কেক কেটে শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। ওই ঘটনায় রাতেই পুলিশ বাদী হয়ে মুলাদী থানায় একটি মামলা করে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা জানান, গত ১৭ মার্চ কেক কাটার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছিল। ওই মামলার বেশির ভাগ আসামি পলাতক রয়েছেন। আজ আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত