
বরিশাল বিভাগীয় পর্যায়ে শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হওয়ায় পটুয়াখালীর দশমিনা উপজেলার এক প্রধান শিক্ষিকা ও এক শিক্ষার্থীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে।
সম্মাননাপ্রাপ্তরা হলেন উপজেলার আলীপুর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. নাজমা বেগম এবং বড়গোপালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী পূর্ণতা দেবনাথ।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৪টায় নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা তাঁদের হাতে সম্মাননা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা মো. মাহমুদ হাসান, দশমিনা প্রেসক্লাবের সভাপতি মো. বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক শাহজাদা তোহামিন, সদস্য সাফায়েতসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
জানা যায়, শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বরিশাল বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় পটুয়াখালী জেলার প্রতিনিধিত্ব করে আলীপুর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. নাজমা বেগম কাব স্কাউট কুইজ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হন। এ ছাড়া ৯ জুন অনুষ্ঠিত ইংরেজি কুইজ প্রতিযোগিতায় বড়গোপালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী পূর্ণতা দেবনাথ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে।
পূর্ণতা দেবনাথ বলেন, ‘এই অর্জনের পেছনে আমার বাবা-মা এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ভবিষ্যতে আমি একজন গবেষক হতে চাই।’
শ্রেষ্ঠ শিক্ষিকা ও কাব স্কাউট লিডার মোছা. নাজমা বেগম বলেন, ‘স্কাউট একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শ্রম ও মেধার মাধ্যমে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার সুযোগ পেয়েছি। এই অর্জন বরিশাল বিভাগ, পটুয়াখালী জেলা ও দশমিনা উপজেলার গর্ব। এই পদক প্রাপ্তির মাধ্যমে উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে কাব স্কাউট কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমি আশা করি।’
ইউএনও মাহমুদ হাসান মৃধা বলেন, ‘শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বিভাগীয় পর্যায়ে দশমিনা উপজেলার একজন প্রধান শিক্ষিকা কাব স্কাউট কুইজে এবং একজন শিক্ষার্থী ইংরেজি কুইজ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হয়েছেন। শিক্ষার্থী পূর্ণতা দেবনাথ ভবিষ্যতে গবেষক হতে চায়। তার এ স্বপ্ন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।’

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের সোনার বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীন বেনাপোল বিওপির একটি আভিযানিক দল যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকায় এই অভিযান পর
৭ মিনিট আগে
কুমিল্লা নগরীতে মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথান আহমেদ প্রেম (১২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকেরা এখনো তার শরীর থেকে গুলিটি বের করতে পারেননি। গুলিবিদ্ধ স্থানে রক্তক্ষরণ অব্যাহত থাকায় তাকে নিয়মিত রক্ত দেওয়া হচ্ছে।
১৪ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব লায়নসহ (৬২) সাতজনকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। আটক ব্যক্তিদের মধ্যে চারজন নারী রয়েছেন। তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
২৪ মিনিট আগে
হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে ১২ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
৩২ মিনিট আগে