
নাটোরের গুরুদাসপুরে শতবর্ষী একটি বটগাছের মগডাল থেকে হাসান খাঁ (৪৭) নামের এক ব্যক্তিকে নামাতে গিয়ে গলদঘর্ম অবস্থায় পড়তে হয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের। প্রায় সাত ঘণ্টার চেষ্টায় হাসান খাঁকে মগডাল থেকে নিচে নামানো হয়।
আজ বুধবার উপজেলার চাপিলা ইউনিয়নের মোকিমপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
নাটোর ফায়ার সার্ভিসের প্রধান আখতার হামিদ খাঁন জানান, বটগাছের মগডালে আশ্রয় নেওয়া হাসান খাঁ মোকিমপুর গ্রামের দানেজ খাঁর ছেলে। তিনি অতিরিক্ত মাদক সেবনের কারণে মানসিক ভারসাম্য হারিয়ে গাছের মগডালে আশ্রয় নেন। সাত ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে মগডাল থেকে নিচে নামানো হয় হাসান খাঁকে। পরে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভুক্তভোগী বাবা দানেজ খাঁ জানান, মাদকাসক্ত হওয়ার পর থেকে তাঁর পরিবার ও সংসার অনেকটাই পথে বসেছে। ছেলেকে ফেরাতে শেষ চেষ্টা হিসেবে মাদক নিরাময় কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হয়। তাতেও কাজ হয়নি। মাসখানেক আগে নিরাময় কেন্দ্র থেকে বের হয়ে আবার নেশায় জড়িয়ে পড়েন। ছেলের সংসারে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। এখন সেই সংসারের বোঝা টানতে হচ্ছে তাঁকে।
দানেজ খাঁ আরও জানান, মাদক নিরাময় কেন্দ্র থেকে ফেরার পর থেকে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছিলেন তাঁর ছেলে। আজ সকালে গ্রামের শতবর্ষী বটগাছের নিচে বসেছিলেন। একপর্যায়ে মগডালে উঠে বানরের মতো এ ডাল থেকে অন্য ডালে ছোটাছুটি করতে থাকেন। এ সময় গ্রামের উৎসুক মানুষের ভিড় জমে যায়।
পরিস্থিতি বুঝে প্রথমে গুরুদাসপুর ফায়ার সার্ভিস ও পুলিশকে জানানো হয়। বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধারে ব্যর্থ হয়। দুপুরের পর নাটোর থেকে পাঁচ সদস্যের আরেকটি দল ও পুলিশ এসে উদ্ধার অভিযান শুরু করে।

খুলনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে যৌথ অভিযান শুরু হয়েছে। সম্প্রতি পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পৃথকভাবে তৈরি করা খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধীদের তালিকা তৈরি করে। এসব অপরাধীকে গ্রেপ্তারে খুলনা মহানগর পুলিশ (কেএমপি)...
২ ঘণ্টা আগেবাগেরহাটের ফকিরহাটে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। তিন বছর আগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জরিপে উপজেলায় প্রায় ৫০ ভাগ গভীর-অগভীর নলকূপের পানিতে সহনীয় মাত্রার ১০ গুণ বেশি পর্যন্ত আর্সেনিকের উপস্থিতি পাওয়া যায়। কিন্তু এরপর সরকারি উদ্যোগে নিরাপদ পানির কোনো ব্যবস্থা করা হয়নি।
২ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো চিকিৎসক এবং ওষুধশূন্য। পরিবার কল্যাণ পরিদর্শিকার মৌখিক পরামর্শ দিয়েই চলছে উপজেলার ৯টির মধ্যে আটটি স্বাস্থ্যসেবা। এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন চরাঞ্চলের হতদরিদ্র মানুষ।
২ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার ‘মূল হোতা’ কে বা কারা, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন করে তুমুল আলোচনা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ফেসবুকে পরপর দুটি পোস্ট করেন হাদির ভাই ওমর বিন হাদি। যেটি ঘিরে আরও তুঙ্গে উঠেছে তর্ক–বিতর্ক!
৩ ঘণ্টা আগে