
টাঙ্গাইলে যমুনা নদীতে জেলেদের জালে ৩৩ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। আজ শুক্রবার সকালে মাছটি ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ঘাট মাছের বাজারে ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
জানা গেছে, জেলার কালিহাতী উপজেলার গরিলা বাড়ি এলাকার এক জেলে তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে যমুনা নদীতে জাল ফেলে মাছটি ধরেন। আজ সকালে ভূঞাপুরের গোবিন্দাসী ঘাট মাছের বাজারে নিয়ে গেলে নিলাম থেকে মাছটি কেনেন ব্যবসায়ী আব্দুল হালিম। পরে তাঁর কাছ থেকে মাছটি ৫০ হাজার টাকায় কিনে ভাগ করে নেন এলাকার লোকজন।
মাছ ব্যবসায়ী আব্দুল হালিম বলেন, ‘মাছটি বিক্রির জন্য গোবিন্দাসী ঘাট বাজারে নিয়ে এলে আমি কিনে নিই। পরে এলাকার লোকজন আমার কাছ থেকে ৫০ হাজার টাকায় কিনে ভাগাভাগি করে নেন।’
গোবিন্দাসী মৎস্য বাজার সমিতির সভাপতি বাবলু হালদার বলেন, গোবিন্দাসী ঘাট বাজারে মাঝেমধ্যেই বড় বড় মাছ পাওয়া যায়। গতকাল কয়েকজন জেলে ৩৩ কেজি ওজনের মাছটি যমুনা নদী থেকে ধরেন। আজ সকালে মাছটি নিলামে তোলা হলে ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়।

হত্যাকাণ্ডের শিকার নারী তাঁর গ্রামের বাড়ির জমি বন্ধক রেখে ৭০ হাজার টাকা পেয়েছিলেন। ওই টাকা আত্মসাৎ করতে স্বামী মনিরুল ইসলাম তাঁকে বিভিন্নভাবে চাপ দিয়ে আসছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় কয়েক দিন ধরে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল। একপর্যায়ে মনিরুল তাঁর ওপর নির্যাতনও চালান বলে জানিয়েছে এসআরবি...
৪ মিনিট আগে
বরিশালের গৌরনদীতে রাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় করা অভিযোগের ভিত্তিতে এক যুবককে আটক করেছে পুলিশ। অপরজন পলাতক রয়েছেন।
১১ মিনিট আগে
নাটোরের বড়াইগ্রামে পুত্রবধূকে কোপাতে বাধা দেওয়ায় স্ত্রী রওশন আরাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে নুরুল ইসলামের বিরুদ্ধে। শুক্রবার সকালে জলন্দা গ্রামে ঘটনার পর তিনি থানায় আত্মসমর্পণ করেন। আহত রওশন আরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
১৮ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আল বারাকা হাসপাতালে ভুল অস্ত্রোপচারের অভিযোগে প্রসূতি পপি আক্তারের মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনেরা। মরদেহ নিয়ে হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করেন তাঁরা। ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
২৭ মিনিট আগে