Ajker Patrika

খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক, খুলনা 
খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত
প্রতীকী ছবি

খুলনার রূপসায় মোটরসাইকেলে বাসের ধাক্কায় লিলি কুণ্ডু (৪৯) নামের এক নারী নিহত হয়েছেন। এ ছাড়া নিহত নারীর স্বামী অমর কুণ্ডু গুরুতর আহত হন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের আমদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিলি কুণ্ডুর বাড়ি খুলনার বটিয়াঘাটা উপজেলার গোরম্বা গ্রামে। তিনি বাগেরহাটের রামপাল উপজেলা ইউএনও অফিসের পেছনে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুরে বাংলাদেশ আই হসপিটাল থেকে ডাক্তার দেখিয়ে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন লিলি কুণ্ডু। পথে আমদাবাদ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি লোকাল বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে বসা লিলি কুণ্ডু সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর স্বামীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, বাস ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অফিস সকাল ৯টা থেকে ৪টা, সন্ধ্যা ছয়টায় বন্ধ মার্কেট

অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আটক, ট্রাক জব্দ

বাংলাদেশ সীমান্তে নদী-খালে সাপ-কুমির নামাবে বিএসএফ

এভারেস্টে মৃত্যুফাঁদ: পর্যটকদের বিষ খাইয়ে ১৫০ কোটি টাকার বিমা জালিয়াতি, নেপথ্যে গাইড-হাসপাতাল

বৃদ্ধকে তুলে নিয়ে মারধরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত