সিরাজগঞ্জের রায়গঞ্জে বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় একটি ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটির এক সহকারী আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার নূর পাম্প এলাকার এস অ্যান্ড বি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম (৩৫) যশোরের বেনাপোল উপজেলার বারেপোতা গ্রামের রজব আলীর ছেলে। আহত রায়হানের বাড়ি ময়মনসিংহ জেলায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে একটি বালুবাহী ডাম্প ট্রাক দ্রুতগতিতে সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় ট্রাকটির সহকারী রায়হান গাড়িটি চালাচ্ছিলেন এবং চালক শরিফুল ইসলাম পাশে ঘুমিয়ে ছিলেন। একপর্যায়ে রায়হান নিয়ন্ত্রণ হারালে ডাম্প ট্রাকটি সামনে থাকা আরেকটি ট্রাকে ধাক্কা দেয়। এতে শরিফুল ও রায়হান গুরুতর আহত হন।
খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শরিফুল ইসলামের মৃত্যু হয়। আহত রায়হান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আরব আলী বলেন, দুর্ঘটনায় জড়িত দুটি ট্রাক জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁদের কাছে মরদেহ হস্তান্তরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিষ্ঠার সাত দশকেও পাবনা মানসিক হাসপাতালের বহির্বিভাগে নির্মাণ করা হয়নি বিশ্রামাগার। ফলে প্রতিদিন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাঁর স্বজনেরা। রোগী নিয়ে বহির্বিভাগের সামনে গাদাগাদি করে, কখনো খোলা মাঠে বা গাছতলায় বসে থাকতে হয় স্বজনদের।
২ ঘণ্টা আগে
পর্যটন নগরী কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া নেওয়া হচ্ছে। বিদ্যমান কক্সবাজার পৌরসভাকে সম্প্রসারণ করে রামু ও কক্সবাজার সদর উপজেলার পাঁচ ইউনিয়নের কিছু এলাকা অন্তর্ভুক্ত করে বৃহত্তর নগর প্রশাসন গঠনের প্রস্তাব করা হয়েছে।
২ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে খেলার মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল শুক্রবার উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী হাট মাঠে ওই কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনিছুর রহমান।
২ ঘণ্টা আগে
জনবলসংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, অপারেশন থিয়েটার না থাকাসহ নানা সমস্যায় ধুঁকছে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে ভোগান্তিতে পড়ছে রোগীরা। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে তাদের জেলা শহরে যেতে হচ্ছে। এতে তাদের সময় ও অর্থ—দুটোই বেশি ব্যয় হচ্ছে।
২ ঘণ্টা আগে