
৪৯তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দুই তরুণ-তরুণী নিজেদের মেধা ও অধ্যবসায়ে অর্জন করেছেন অনন্য সাফল্য। এই অর্জনে পুরো এলাকায় নেমেছে আনন্দের জোয়ার, সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে অভিনন্দনের বন্যা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউটের শিক্ষার্থী খাদিজা আক্তার হয়েছেন দেশের সর্বকনিষ্ঠ ক্যাডার। অনার্সের চূড়ান্ত ফল প্রকাশের আগেই বিসিএসে উত্তীর্ণ হয়ে তিনি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। খাদিজা মধ্যনগর গ্রামের মরহুম আব্দুল আজিজ ও হাজেরা বেগম দম্পতির একমাত্র কন্যা। তিনি মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও সিলেট সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করার পর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
অন্যদিকে মধ্যনগরের আরেক কৃতী সন্তান মো. অলি উল্লাহ দেশের গণিত ক্যাডারে প্রথম স্থান অর্জন করে এলাকাকে গর্বিত করেছেন। তিনি উপজেলার বংশীকুন্ডা গ্রামের মো. আব্দুল হেকিম ও হাজেরা খাতুন দম্পতির একমাত্র ছেলে। বংশীকুন্ডা মমিন উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে উচ্চশিক্ষা সম্পন্ন করেন তিনি।
খাদিজা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি খুবই খুশি। বোঝানোর মতো না। আমি আল্লাহর রহমত ও মায়ের দোয়ায় এ পর্যন্ত এসেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’
মো. অলি উল্লাহ বলেন, ‘অনুভূতি বলে শেষ করা যাবে না। আমার ফ্যামিলি ও আমি খুব খুশি। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। এলাকাবাসীর কাছে দোয়া চাই।’
দুই মেধাবীর এই অনন্য সাফল্যে শিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী উচ্ছ্বসিত।

পাবনার আটঘরিয়া উপজেলায় চার বছর বয়সী শিশুসন্তানকে হত্যার অভিযোগ উঠেছে মুক্তা খাতুন (২৫) নামের এক নারীর বিরুদ্ধে। জানা গেছে, নিজের সন্তানকে হত্যার পর ওই নারী আত্মহত্যার চেষ্টা করেন। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) রাত পৌনে ১২টার দিকে উপজেলার চাঁদভা ইউনিয়নের ভরতপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
দুর্গাপুরে আবারও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। আজ বুধবার শহরের উৎরাইল এলাকায় এই অভিযান চালানো হয়।
২৭ মিনিট আগে
এই বিয়ে কোথায় এবং কীভাবে সম্পন্ন হয়েছে, কে বা কারা আয়োজন করেছে, বিয়েটি নিবন্ধিত হয়েছে কি না, নিবন্ধনকারী কে, আদালতের অনুমোদন নেওয়া হয়েছে কি না, এবং অভিভাবক ও সাক্ষীদের ভূমিকা কী ছিল...
৩০ মিনিট আগে
তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন। শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রফিকুল ইসলাম রাসেল নতুন তারিখ ধার্যের বিষয়টি নিশ্চিত করেন।
৩১ মিনিট আগে