Ajker Patrika

দৌলতপুরে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 
দৌলতপুরে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫
প্রতীকী ছবি

মানিকগঞ্জের দৌলতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ একজন, মাদক সেবনরত তিনজন এবং সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত একজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে মাদক সেবনের দায়ে তিনজনকে এক বছর করে কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তার পাঁচজনের মধ্যে তিনজন মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত হয়েছেন। অপর একজন ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি একজন আগে থেকেই সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি। তাঁকেও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও জরিমানা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার জানান, এলাকায় মাদকের বিস্তার রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত