
চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) নামের এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুলি করার পর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে আজ মঙ্গলবার সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে আজ বিকেলে রাউজান মদুনাঘাট ব্রিজসংলগ্ন হাটহাজারী এলাকায় তাঁকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাঁকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান।
নিহত আবদুল হাকিম বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা এবং ওই এলাকায় তাঁর প্রতিষ্ঠিত হামিম অ্যাগ্রো নামে একটি গরুর খামারের স্বত্বাধিকারী। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আবদুল হাকিম গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে জানা গেছে।
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল বলেন, ‘মোহাম্মদ আবদুল হাকিম বিএনপির একজন সক্রিয় কর্মী। দুর্বৃত্তরা তাঁকে গুলি করে হত্যা করেছে। আমরা হত্যার বিচার চাই।’
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলির সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। কী কারণ হত্যার ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বুক চিরে বয়ে চলা ইছামতী, হুরাসাগর ও ফুলজোড় নদীতে একসময় ছিল স্রোত, চলত নৌযান। সময়ের ব্যবধানে সে চিত্র অনেকটাই বদলে গেছে। ফুলজোড় নদীর কিছু অংশে খননকাজ হলেও ইছামতী ও হুরাসাগরের বেশির ভাগ অংশ এখন পানিশূন্য। শুষ্ক মৌসুম তো বটেই, বর্ষাকালেও অনেক জায়গায় পানির দেখা মেলে না।
৮ মিনিট আগে
তেজগাঁও কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. সোহেল রানা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ বর্ষ ২০২৩ সালের পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন। গত ৬ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষার সময় তিনি কলেজের ৬০৮ নম্বর কক্ষে দায়িত্বে ছিলেন...
২৪ মিনিট আগে
নওগাঁর ধামইরহাটে লিমা পাহান (১৭) নামে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছ পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে বাঁশের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থা থেকে তার চাচা নির্মল পাহান ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
২৮ মিনিট আগে
দেশের প্রখ্যাত চিকিৎসক, হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের সাবেক প্রধান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. তরিকুল আলম চৌধুরী (বাবলু মিয়া) দীর্ঘদিন ক্যানসারে ভুগে সোমবার সন্ধ্যায় ঢাকায় নিজ বাসায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৩০ মিনিট আগে