
সিরাজগঞ্জের শাহজাদপুরে একজন শিক্ষিকার স্বামীর বিরুদ্ধে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রীর মা মামলা করেছেন। গত ২৮ জুন উপজেলার রূপবাটি ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
মামলা ও পারিবারিক সূত্রে জানা গেছে, রূপবাটি ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা ছোটখাটো কাজের জন্য শিক্ষার্থীদের বাড়িতে ডাকতেন। গত ২৮ জুন কৌশলে ভুক্তভোগী ওই ছাত্রীকে বাড়িতে ডেকে নেন ওই শিক্ষিকার স্বামী। তিনি ওই ছাত্রীর মুখে গামছা চেপে ধর্ষণ করেন। গত শুক্রবার আবারও তিনি ওই ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেন। বাধা দিলে তাকে হত্যার হুমকি দেন তিনি। পরে বাড়ি গিয়ে পরিবারকে বিষয়টি জানায় ওই ছাত্রী।
এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা মামলা করেছেন। ওই শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ভারী বৃষ্টির কারণে কক্সবাজারের পেকুয়া উপজেলায় পাহাড় ধসে মো. মিনহাজ উদ্দিন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের খলিফামোড়া আলমেরঝিরি গ্রামে এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
কক্সবাজার সৈকতে বেড়াতে আসা এক অস্ট্রেলিয়ান নারী পর্যটককে ধর্ষণচেষ্টার মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই মামলায় এক কটেজ মালিককে খালাস দেওয়া হয়েছে।
৩৮ মিনিট আগে
বরিশাল নগরীর জগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) দুপুরে বরিশাল মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে তাঁদের আটক করেন। পরে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের বরিশাল কোতোয়ালি মডেল থানায়....
১ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে চলন্ত বাস থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার প্রতিবাদে ‘সেলফি পরিবহন’-এর ছয়টি বাস আটক করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট)-সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা সড়কে অবস্থান...
১ ঘণ্টা আগে