
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) থেকে স্বীকৃতি অর্জনের লক্ষ্যে আবেদন জমাদান শীর্ষক সেমিনারের আয়োজন করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ সোমবার বিকেল ৪টায় যখন ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষামন্ত্রী, তখন উপাচার্য আব্দুল মজিদ শিক্ষামন্ত্রীকে তাঁর অনেক কর্মপরিকল্পনার কথা জানিয়েছিলেন। কিন্তু প্রশাসনিক ভবন থেকে একাডেমিক ভবনে পৌঁছানোতেই সব এলোমেলো হয়ে যায়। তখনই জানা যায়, উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর জায়গায় নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. ইয়ারুল কবীরকে।
সকাল থেকে যশোরে শিক্ষামন্ত্রীর সঙ্গে ভিসি আব্দুল মজিদকে খোশ মেজাজে দেখা যায়। অনুষ্ঠান শুরুর আগমুহূর্ত পর্যন্তও ভাবেননি তিনি চেয়ার হারাতে যাচ্ছেন।
আজ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে আব্দুল মজিদকে অব্যাহতি ও নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেছেন সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।

বর্তমান উপাচার্যের অব্যাহতির প্রজ্ঞাপনে জানানো হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদকে যবিপ্রবির উপাচার্য পদ হতে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁকে মূল কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ইতিমধ্যে এই আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।
নতুন উপাচার্যের নিয়োগের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. ইয়ারুল কবীরকে আগামী চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।
২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর যবিপ্রবিতে চতুর্থ ভিসি হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। বিজ্ঞপ্তিতে চার বছরের জন্য তাঁকে এ দায়িত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়।
অব্যাহতির বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। তবে ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটা করে অনুষ্ঠান করেই শিক্ষামন্ত্রীকে ক্যাম্পাসে এনেছিলেন উপাচার্য আব্দুল মজিদ। সেই অনুষ্ঠানস্থলেই অব্যাহতির খবরে বিস্মিত হয়েছেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্ত করতে গিয়ে উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
রামুতে কালু বড়ুয়া (৬৫) নামের এক বৃদ্ধকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার ভোরে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় টাম্বু বড়ুয়া নামের এক যুবক ছুরিসহ পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পুরো প্যানেল নির্বাচন ছাড়াই জয়লাভ করেছে। আজ সোমবার (১৩ এপ্রিল) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন নির্বাচনের ফলাফল প্রকাশ করেন।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জ শহরের সড়কের ফুটপাত দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। আজ সোমবার নগরীর চাষাঢ়া জিয়া হলের সামনে থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে