
রংপুরের পীরগঞ্জে এইচএসসি পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে উপজেলার ভেন্ডাবাড়ি মহিলা কলেজে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পীরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ পরীক্ষার্থীদের বিরুদ্ধে অসদুপায় অবলম্বনের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের বহিষ্কারের নির্দেশ দেন।
পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে। কোনো পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে প্রচলিত বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পীরগঞ্জের আরও কয়েকটি পরীক্ষাকেন্দ্রে নকলের ছড়াছড়ির অভিযোগ উঠেছে।

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদে ভাঙন দেখা দিয়েছে। এতে উপজেলার ইসলামপুর ইউনিয়নে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। বুধবার রাত ১০টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নে মখাবিল এলাকায় এই ভাঙন দেখা দেয়। এতে করে মখাবিল, শ্রীপুর, ভান্ডারীগাঁওসহ কয়েকটি গ্রাম প্লাবিত হচ্ছে।
২ ঘণ্টা আগে
টানা ভারী বর্ষণ ও সাঙ্গু নদের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের থানচি উপজেলার বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বলিপাড়া ইউনিয়নের বাগানপাড়া, অন্তনীপাড়া, হিন্দুপাড়া ও মুসলিমপাড়াসহ কয়েকটি এলাকায় অর্ধশতাধিক পরিবারের ২০০ থেকে ২৫০ জন মানুষ পানিবন্দী হয়ে মানবিক সংকটে পড়েছেন।
৫ ঘণ্টা আগে
খুলনার শহরতলির প্রান্তিকা আবাসিক এলাকায় প্লাস্টিকের বস্তার ভেতর থেকে অজ্ঞাতনামা এক নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ দলকে তলব করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়ায় আগামীকাল বৃহস্পতিবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বুধবার (৮ জুলাই) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
৫ ঘণ্টা আগে