
টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টারে উন্নীত করা হবে এবং একই সঙ্গে এর ধারণক্ষমতা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর কলেজগেট এলাকায় শিশু উন্নয়ন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আগের চেয়ে এই উন্নয়ন কেন্দ্রে শিশুদের সংখ্যা বেড়েছে। এ কারণেই সরকার এ পরিকল্পনা নিয়েছে।
পরিদর্শন শেষে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, `এই উন্নয়ন কেন্দ্রে নতুন ভবনের কাজের মান দেখেছি। তাছাড়া এখানকার শিশুদের সঙ্গে কথা বলে খোঁজ নিয়েছি। এখানকার খাবারের মান নিয়ে কারও কোনো অভিযোগ নেই।'
মন্ত্রী আরও বলেন, শিশুদের কর্মদক্ষ করে তুলতে প্রশিক্ষণ প্রয়োজন। `শিশুদেরকে এখানে কয়েদি হিসেবে রেখে দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। এখানে সংশোধিত ও প্রশিক্ষিত হয়ে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে, যাতে পরবর্তীতে কর্মজীবনে তারা সেই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে নিজে ও তার পরিবারকে দেখভাল করতে পারে।'
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, কেন্দ্র থেকে বের হওয়ার পর তারা যেন আর কোনো অন্যায় বা বিপথে না যায়, সে জন্য উন্নয়ন কেন্দ্রে চিকিৎসা ও মনস্তাত্ত্বিক সহায়তা দেওয়া হবে।
মন্ত্রী জানান, ভবঘুরেদের প্রশিক্ষিত করার জন্য আলাদা সেন্টার রয়েছে। আদালতের মাধ্যমে ভবঘুরেদের আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়। তার ভাষ্য, অনেকেই আশ্রয়কেন্দ্র থেকে ফিরে এসে পুরোনো পেশায় ফিরে যান।
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, `সামাজিক আন্দোলন ছাড়া আইন, পুলিশ ও ম্যাজিস্ট্রেট দিয়ে সমাজ পরিবর্তন করা যাবে এমন ধারণা করা যাবে না। মাদকদ্রব্য সেবন বন্ধ ও নারী নির্যাতন রোধ করতে গেলে জনমত তৈরি করতে হবে।'
পরিদর্শনকালে মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, গাজীপুর জেলা সমাজকল্যাণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান, শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) তত্ত্বাবধায়ক ইমরান খানসহ দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুমিল্লা নগরীতে প্রায় ৪৮ হাজার ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে নিবন্ধনের মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজারকে অনুমোদন দেবে কুসিক। আগামী সপ্তাহে নিবন্ধন শুরু হবে। ভুয়া লাইসেন্স প্লেট বা নির্ধারিত সংখ্যার বাইরে চলাচলে মোবাইল কোর্টে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২ মিনিট আগে
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে পৌর শহরের চিরিংগা সেতু পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১ দশমিক ৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এর বাইরে খাল-বিলের পানিও বাড়ছে।
৮ মিনিট আগে
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা মিড-ডে মিলের খাবার পরিদর্শনে গিয়ে একটি পচা ডিম পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার...
১৫ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জের পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলার শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বীকৃতি পেলেও ১৯৯৭ সালে নির্মিত ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান। ফাটল ধরা ছাদ, খসে পড়া পলেস্তারা ও শ্রেণিকক্ষ সংকটে শিক্ষার্থী-শিক্ষকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩১ মিনিট আগে