
পুলিশের পোশাকে চাঁদা তোলেন ‘ভাগিনা নাঈম’ শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কিশোরগঞ্জের কটিয়াদী হাইওয়ে থানার পরিদর্শক মো. মারগুব তৌহিদকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। আজ বৃহস্পতিবার হাইওয়ে পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাঁকে সরিয়ে নেওয়া হয়েছে।
একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাইওয়ে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে এই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ বলেন, ‘প্রাথমিকভাবে তাঁকে ক্লোজড করা হয়েছে। তদন্ত কমিটি রিপোর্ট দিলে এটার ওপর ভিত্তি করে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেব।’
এর আগে বৃহস্পতিবার আজকের পত্রিকার প্রিন্ট ভার্সনে পুলিশের পোশাকে চাঁদা তোলেন ‘ভাগিনা নাঈম’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, পুলিশের নাম ভাঙিয়ে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে টোকেনের মাধ্যমে মাসিক চাঁদা আদায় করা হচ্ছে। নির্দিষ্ট প্রতীকযুক্ত টোকেন কিনলে পুরো মাসে আর কোনো ঝামেলা থাকে না। তবে এই টোকেন না থাকে কাগজপত্র ঠিক থাকলেও মামলা, রিকুইজিশনসহ নানা হয়রানির মুখে পড়তে হয়।
প্রতিবেদনে কটিয়াদী হাইওয়ে থানার পরিদর্শক মো. মারগুব তৌহিদের ভাগনে নাঈম হাসান পুলিশের পোশাকে চেকপোস্টে দায়িত্ব পালন করেন বলে উল্লেখ করা হয়। সড়কে তিনি ‘ভাগিনা নাঈম’ নামে পরিচিত। তাঁর কথা না শুনলে মারধরসহ নানা হয়রানির শিকার হতে হয়।
প্রতিবেদনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। স্থানীয় পরিবহনচালক, সচেতন নাগরিক ও বিভিন্ন সংগঠনের নেতারা দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে জেলা সুশাসনের জন্য নাগরিকের (সুজন) যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান বলেন, গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া ইতিবাচক। তবে শুধু বদলি বা ক্লোজড করলেই চলবে না, টোকেন পদ্ধতিতে চাঁদা আদায়ের নেপথ্যের পুরো চক্রকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
এদিকে সড়কটিতে চলাচলকারী কয়েকজন চালক নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতিবেদন প্রকাশের পর থেকে নির্দিষ্ট কয়েকটি চেকপোস্টে আগের মতো তৎপরতা দেখা যাচ্ছে না। তবে পরিস্থিতি স্থায়ীভাবে বদলাবে কি না, তা নিয়ে তাঁরা এখনো শঙ্কায় আছেন।

রাজধানীর রায়েরবাজারে বাসার সামনে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যার আগে অভিযুক্ত সিয়াম ফোন করে ডেকে নিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত সিয়ামকে আজ বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তার করে পুলিশ। পরে বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
৭ মিনিট আগে
তেঁতুলিয়ায় চারটি ইউনিয়নে গ্রাম পুলিশের নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া কেউই উত্তীর্ণ হতে পারেননি। জাতীয় সংগীত সঠিকভাবে লিখতে না পারায় ৩৮ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে বলে জানিয়েছেন নিয়োগ-সংশ্লিষ্টরা।
১১ মিনিট আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন পুলিশ কমিশনার যোগদান না করা পর্যন্ত অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ারকে কমিশনারের দায়িত্ব প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
৩৭ মিনিট আগে
কুড়িগ্রাম সদর উপজেলায় অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে জেলা সিভিল সার্জন কার্যালয়ের অবসরপ্রাপ্ত এক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক আরোহী। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বেলগাছা ইউনিয়নের বিসিক শিল্পনগরী এলাকায় কুড়িগ্রাম-চিলমারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে