
কুড়িগ্রাম সদর উপজেলায় অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে জেলা সিভিল সার্জন কার্যালয়ের অবসরপ্রাপ্ত এক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক আরোহী। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বেলগাছা ইউনিয়নের বিসিক শিল্পনগরী এলাকায় কুড়িগ্রাম-চিলমারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বাস্থ্যকর্মীর নাম আজিজুর রহমান (৬৩)। তিনি কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের অবসরপ্রাপ্ত কোল্ড চেইন টেকনিশিয়ান ছিলেন। আজিজুর রহমান বগুড়ার নন্দিগ্রাম উপজেলার মাটিহাঁস গ্রামের বাসিন্দা ইয়াকুব আলী সরকারের ছেলে। তবে চাকরি সূত্রে তিনি কুড়িগ্রামে বসবাস করতেন। আহত ব্যক্তির নাম আব্দুল মতিন (৫৮)। তাঁর বাড়ি জেলা শহরের প্রাণিসম্পদ অফিসসংলগ্ন মুন্সিপাড়া গ্রামে। তাঁকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে আজিজুর ও মতিন মোটরসাইকেলে করে কুড়িগ্রাম শহর থেকে বিসিক শিল্পনগরী এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় উলিপুর থেকে কুড়িগ্রামগামী একটি অ্যাম্বুলেন্স তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা আজিজুর ও মতিন ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত আব্দুল মতিনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলটি স্থানীয় বাসিন্দারা আটকে রেখেছেন বলে জানা গেছে।
কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
৫ ঘণ্টা আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
৫ ঘণ্টা আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
৫ ঘণ্টা আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
৫ ঘণ্টা আগে