
গাইবান্ধার সুন্দরগঞ্জে ১৮ দিন ধরে নিখোঁজ এক স্কুলছাত্রী। ১৩ জুলাই সন্ধ্যা থেকে তার সন্ধান পাচ্ছে না পরিবার। ওই ছাত্রী (১৪) উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
সন্তানের কোনো খোঁজ না পেয়ে চরম আতঙ্ক ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন মাগরিবের নামাজের আগে ওই ছাত্রী বাড়িতেই ছিল। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন স্বজনদের খবর দেন।
নিখোঁজ ছাত্রীর বাবা বলেন, ‘মেয়েকে রেখে বাজারে গিয়েছিলাম। আধা ঘণ্টা পরেই ফোন আসে মেয়েকে পাওয়া যাচ্ছে না। আত্মীয়-স্বজন থেকে শুরু করে সম্ভাব্য সব জায়গায় খুঁজেও আজ পর্যন্ত কোনো সন্ধান পাইনি। একমাত্র মেয়েকে হারিয়ে ওর মায়ের পাগল প্রায় অবস্থা।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, কয়েক দিন ধরে ক্লাসে অনুপস্থিত থাকায় খোঁজ নিয়ে তাঁরা বিষয়টি জানতে পারেন।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ‘উদ্ধারের স্বার্থে সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়, তবে পুলিশ তৎপর রয়েছে। আশা করছি খুব দ্রুতই তাকে উদ্ধার করা সম্ভব হবে।’
সন্ধান পাওয়ার সুবিধার্থে পরিবারের পক্ষ থেকে দুটি যোগাযোগের নম্বরও (০১৭৪৯০৮৯৫৮০, ০১৯১৭২৪৫১৭৪) দেওয়া হয়েছে।

প্রকল্পের নাম ‘সমাজভিত্তিক সমন্বিত শিশু যত্ন কেন্দ্র’ (আইসিবিসি)। নীলফামারীর তিন উপজেলার এ প্রকল্পে উঠেছে এন্তার দুর্নীতির অভিযোগ। এসব দিবা যত্ন কেন্দ্রে বিনা মূল্যে শিশুদের রাখার কথা থাকলেও অভিভাবকের কাছ থেকে নেওয়া হয়েছে টাকা। প্রতিটি কেন্দ্রে ২৫টি শিশু থাকার কথা থাকলেও কোথাও কোথাও ৫-৬টি শিশু...
৫ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচর এলাকার মানুষের স্বপ্নের খোলামোড়া-কামরাঙ্গীরচর সেতু এখনো অঙ্গীকারেই আটকে আছে। ভোটের আগে প্রায় প্রতিটি দল বুড়িগঙ্গা নদীতে এ সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা আর বাস্তব রূপ পায়নি। স্থানীয়দের ভাষ্য, এরশাদ সরকারের সময় পোস্তগোলা সেতু এবং বিএনপি সরকারের আমলে...
৬ ঘণ্টা আগে
নোয়াখালী জেলা শহরের মাইজদীতে একটি ভাড়া বাসায় ঢুকে পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজি করার সময় আনোয়ার হোসেন টিটু (৩১) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি বিদেশি পিস্তল, ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৭ হাজার টাকা, দুটি মোটরসাইকেল ও দুটি মোবাইল...
৭ ঘণ্টা আগে
নওগাঁর মান্দায় মারমুখী আচরণের প্রতিবাদে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। আজ মঙ্গলবার উপজেলার বিলবয়রা গয়েশিয়া উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম...
৭ ঘণ্টা আগে