
পবিত্র মাহে রমজান উপলক্ষে খুলনায় প্রতি কেজি গরুর গোশত ৭৪০ থেকে ৭৫০ টাকা ও খাসি ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা। আর ডিম প্রতি হালি ৩৮ থেকে ৪৪ টাকা ও ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০ টাকা খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে।
নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে আজ বুধবার খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) শহীদ আলতাফ মিলনায়তনে নগরীর ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভায় এসব কথা জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক মো. মোখতার আহমেদ। এ সময় তিনি বলেন, ‘পবিত্র রমজান মাস ইবাদত ও আত্মশুদ্ধির মাস। এ মাসে খাবার গ্রহণের ক্ষেত্রে আমাদের সংযমী হতে হবে।’
ব্যবসায়ীদের উদ্দেশে মো. মোখতার আহমেদ বলেন, অন্য মাসের তুলনায় রমজানে কম লাভ করলে সওয়াব বেশি পাওয়া যাবে। প্রতিটি দোকানে নির্দিষ্ট স্থানে প্রতিদিনের মূল্যতালিকা প্রদর্শন এবং ক্রয়ের পাকা রসিদ সংরক্ষণ করতে হবে।
রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। তিনি পবিত্র মাহে রমজানের গুরুত্ব অনুধাবন করে ব্যবসায়ীদের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে অনুরোধ করেন।
এ সময় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব আরিফুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন পুলিশের (এডিসি দক্ষিণ) অমিত বর্মণ, কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) কোহিনুর জাহান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, বাজার সুপার শেখ শফিকুল হাসান দিদার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ নগরীর পাইকারি ও খুচরা ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সিলেটের গোলাপগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার ফুলবাড়ি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ফরহাদ হাসান (৩০) নামের একজনের মৃত্যু হয়। একই সময় উপজেলার আছিরগঞ্জে ট্রাক্টর ও টমটমের সংঘর্ষে কামাল হোসেন (৪২) নামের আরেকজনের মৃত্যু হয়।
২০ মিনিট আগে
চট্টগ্রামে হত্যার হুমকি পাওয়া ও শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়া ব্যবসায়ী ইমতিয়াজ সুলতান ইকরামকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল মঙ্গলবার নগরীর বায়েজিদ থানা এলাকার লিংক রোড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন...
১ ঘণ্টা আগে
১২ ফেব্রুয়ারি তারিখ আমাদের একটা ঈদের দিন চলে গেছে বলে মন্তব্য করেছেন যশোর-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর পরাজিত প্রার্থী আব্দুল কাদের। তিনি ভোট নিয়ে সমালোচনা করে বলেন, ‘সামনে ঈদের দিন আসলেও আমাদের একটা ঈদের দিন চলে গেছে গত ১২ ফেব্রুয়ারি।’
২ ঘণ্টা আগে
রাজধানীর হাজারীবাগে শ্বাস রোধের পর গলা কেটে হত্যা মামলার প্রায় ৬ বছর পর স্ত্রী ও সৎ ছেলের বন্ধুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোহেল হাওলাদার নামে ওই ব্যক্তিকে হত্যার দায়ে তার স্ত্রী শিল্পী বেগম ও ছেলের ঘনিষ্ঠ বন্ধু ফাহিম পাঠানকে এ সাজা দেওয়া হয়। হত্যাকাণ্ডে জড়িত সৎ ছেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায়...
২ ঘণ্টা আগে