
পাবনার চাটমোহরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চালসহ আটক হওয়ার পর কৌশলে পালিয়ে গেছেন কৃষক দলের এক নেতা।
আজ সোমবার দুপুরে পৌর শহরের জারদিস মোড়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সেলিম হোসেন ভাঙ্গুরা উপজেলার অষ্টমনীষা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, অষ্টমনীষা ইউনিয়নের হতদরিদ্রদের জন্য বরাদ্দ ৩০ বস্তা চাল একটি অটো ভ্যানে করে চাটমোহরে বিক্রির জন্য নিয়ে আসেন সেলিম। এ নিয়ে সন্দেহ হলে এলাকার লোকজন ভ্যানসহ বস্তাগুলো আটক করে। চালগুলো কোথাকার এবং কোথায় যাবে—এমন প্রশ্নে একেক সময় একেক কথা বলেন সেলিম।
এ ঘটনায় সেলিমকে আটক করে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীকে খবর দেওয়া হয়। তবে তিনি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কৌশলে পালিয়ে যান সেলিম। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জব্দ চাল নিলামের মাধ্যমে ৩০ হাজার টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে জমা করেন ইউএনও।
যোগাযোগ করা হলে সেলিম বলেন, ‘কার্ডধারীরা আমার কাছে চালগুলো বিক্রি করেছেন। আমি এই ব্যবসায় নতুন, তাই বুঝতে পারিনি। আমার ভুল হয়ে গেছে। ইউএনও আসার খবর শুনে এবং এলাকার লোকজন ভয় দেখানোর পর আমি সেখান থেকে চলে আসি।’
এ বিষয়ে ইউএনও মুসা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাই। চালগুলো ডিলার কর্তৃক বিক্রি করা হয়নি। চালগুলো পার্শ্ববর্তী উপজেলার একটি ইউনিয়নের হতদরিদ্রদের জন্য বরাদ্দ দেওয়া। যিনি চাল নিয়ে এসেছিলেন তাঁকে পাওয়া যায়নি। পরে নিলামের মাধ্যমে চাল খোলাবাজারে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে টাকা জমা করা হয়েছে।’

শুক্রবার বিকেলে শিশুটিকে খালি ঘরে রেখে তার মা বাড়ির সামনের মাঠ থেকে ছাগল আনতে গিয়েছিলেন। কিছু সময় পর ঘরে এসে দেখেন মেয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলছে, আর তার নিম্নাঙ্গ থেকে রক্ত ঝরছে। মায়ের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
৬ মিনিট আগে
মামলার আসামি সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও হাবিবুর রহমানকে ধিক্কার জানিয়ে ইমতিয়াজ বলেন, ‘আমার মাসুম বাচ্চাকে দুধ খাওয়া থেকেও তোমরা বঞ্চিত করেছ। আমার স্ত্রী ওই চেয়ারে বসে এক দিনও শান্তি পায়নি।’
৪২ মিনিট আগে
ঈদের পর আলোচনার মাধ্যমে নির্ধারণ হবে সংগঠনের নাম, আহ্বায়ক কমিটি— যার মাধ্যমে ঢাকায় বসবাসরত মিরসরাই উপজেলার মানুষদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ও কল্যাণে একসঙ্গে কাজ করবে।
১ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার সময় আলম তাজ একা ছিলেন। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। তাঁর শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করার ফলে মুখমণ্ডল থেঁতলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি লোহার তৈরি শাবল জব্দ করেছে।
১ ঘণ্টা আগে