
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও ব্রিজের ঢালে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে সিরাজ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সওজ বিভাগের পক্ষ থেকে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার কথা বলা হলেও বাস্তবে তার প্রমাণ মেলেনি।
আজ রোববার সরেজমিনে দেখা যায়, বালিগাঁও ব্রিজের ঢালের উত্তর পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় একটি ভবনের নির্মাণকাজ চলছে। ভবনের বিভিন্ন অংশে নির্মাণসামগ্রী রাখা ছিল এবং শ্রমিকেরা কাজ করছিলেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিরাজ নামে স্থানীয় এক ব্যক্তি ওই ভবনের নির্মাণকাজ করাচ্ছেন।
মুন্সিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, সড়কের জমিতে অবৈধভাবে ভবন নির্মাণের বিষয়টি নজরে আসার পর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণকাজ বন্ধ করে দেন। এরপরও সেখানে নির্মাণকাজ চলতে থাকায় সওজের জমি দখলের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।
অভিযুক্ত সিরাজ নিজেও স্বীকার করেছেন যে, ভবন নির্মাণে কারও কোন অনুমতি নেওয়া হয়নি।
মুন্সিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ শহীদ মিয়া বলেন, ‘আমরা সরেজমিনে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছি। এরপরও যদি আবার কাজ শুরু করা হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ শনিবার বিকেলে জাতীয় মুক্তি কাউন্সিল সিলেট জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
২৪ মিনিট আগে
পিরোজপুরের বলেশ্বর নদীতে মাছ ধরার একটি ট্রলারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি উদ্ধার করেছে কোস্ট গার্ড ও পুলিশ। এ সময় চোরাচালানে ব্যবহৃত ট্রলারটি আটক করা হয়। তবে ট্রলারে থাকা মাঝিসহ ৪-৫ জন পালিয়ে যায়।
৩৮ মিনিট আগে
মাদক মামলার এক আসামিকে আদালতে নেওয়ার পথে তাঁর মুক্তির দাবিতে নীলফামারী জেলা পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটকে জড়ো হন স্বজন ও স্থানীয়রা। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাঁদের হট্টগোল ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ২০ জনকে আটক করে।
১ ঘণ্টা আগে