
চাঁদপুরের মতলব উত্তরে ষাটনল টার্মিনালে লঞ্চ থেকে নামার সময় মেঘনা নদীতে পড়ে নিখোঁজ মো. রবিন হোসেন (৩৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার ২৬ ঘণ্টা পর লাশটি উদ্ধার করা হয়। নিখোঁজ যুবক ওই উপজেলায় তাঁর শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন।
আজ শনিবার বেলা আড়াইটার দিকে ষাটনল লঞ্চঘাটের পাশে মেঘনা নদী থেকে বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল রবিনের মরদেহ উদ্ধার করে।
চাঁদপুর ফায়ার স্টেশনের (নৌ) স্টেশন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম বলেন, ঘটনার পর গতকাল শুক্রবার ও আজ বিআইডব্লিউটিএর ডুবুরি দলসহ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অবশেষে প্রায় ২৬ ঘণ্টা পর নিখোঁজ যাত্রীর মরদেহ ঘাট এলাকা থেকে উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, ঘটনার পর মকবুল-২ লঞ্চটি দ্রুত মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ লঞ্চটি আটক করে। একই সঙ্গে লঞ্চের মাস্টার মতলব উত্তরের তাতুয়া গ্রামের মনির হোসেন (৫০) ও গ্রিজার দাউদকান্দির বালিয়াধন গ্রামের মো. সুমন মিয়াকে (২৭) আটক করা হয়।
এ ঘটনায় রবিনের স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে আটক দুজনের বিরুদ্ধে মামলা করেছেন বলে জানিয়েছেন বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মোজাম্মেল হক।
মো. মোজাম্মেল হক বলেন, উদ্ধার ব্যক্তির মরদেহ আগামীকাল রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। লঞ্চ থেকে আটক দুই ব্যক্তির বিষয়ে আইনি ব্যবস্থা নওয়া হবে।
এর আগে গতকাল বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মকবুল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামানোর সময় রবিন মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রথমে লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ায় আবার লঞ্চে ওঠেন রবিন। পরে ফের নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হলে ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করেন তিনি। এ সময় নদীতে পড়ে নিখোঁজ হন।
স্বামীর নিখোঁজের খবর পেয়ে ষাটনল লঞ্চঘাটে ছুটে আসেন নাসরিন। সেখানে স্বামীর সন্ধানে এক দিন ধরে অপেক্ষা করছিলেন তিনি। আহাজারি করে নাসরিন বলেন, ‘আমার এহন কী অইবো, আমার মাইয়্যা আয়ান কে দেখব? কেউ কি সাথে সাথে উঠাইতে পারলেন না?’
নৌ পুলিশ জানিয়েছে, নিখোঁজ রবিন হোসেনের বাড়ি শরিয়তপুর জেলার নড়িয়া প্রেমতলা এলাকায়। তিনি সেখানকার হায়দার আলীর ছেলে। তিনি লঞ্চযোগে মতলব উত্তরে বাগানবাড়ি ইউনিয়নের নবীপুরে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৫ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৫ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৫ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৬ ঘণ্টা আগে