বরিশালের হিজলায় মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া চৌমুহনী এলাকা সংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
হিজলা নৌ পুলিশ জানায়, শনিবার সকালে বড়জালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাউশিয়া চৌমুহনী এলাকার মেঘনা নদীর তীরে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারা বিষয়টি হিজলা নৌ-পুলিশ ফাঁড়িকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে।
হিজলা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌতম চন্দ্র মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবকের পরিচয় জানতে ছবিসহ দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে সহায়তা চাওয়া হয়েছে। সিআইডি মৃতদেহের আঙুলের ছাপ সংগ্রহ করতে পারলে পরিচয় জানা যাবে।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হিজলা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
৪ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান পৌর শহরে এই অভিযান চালায়।
৫ মিনিট আগে
টাঙ্গাইলের কালিহাতীতে যমুনা নদীতে নিখোঁজ হওয়ার ৩০ ঘণ্টা পর মঈন (১৫) নামের নবম শ্রেণির এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের গরিলাবাড়ি এলাকায় নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করেন।
১০ মিনিট আগে
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিত্যক্ত বোরহোলে পড়ে এবার একটি মহিষের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার দেওপাড়া ইউনিয়নের শাহানাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে