Ajker Patrika

রাজধানীতে দুর্বৃত্তের ছোড়া গুলি ঢুকল ঘরে, বিদ্ধ হয়ে ঢামেকে গৃহবধূ

ঢামেক প্রতিবেদক
রাজধানীতে দুর্বৃত্তের ছোড়া গুলি ঢুকল ঘরে, বিদ্ধ হয়ে ঢামেকে গৃহবধূ
ফাইল ছবি

রাজধানীর দারুস সালামে বাসার ভেতরে দুর্বৃত্তের গুলিতে জেসমিন আক্তার (৩৮) নামে এক গৃহবধূ আহত হয়েছেন। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

শনিবার রাত সারে ৮টার দিকে দারুস সালাম মাদবর বাড়ি এলাকায় একটি বাসায় এ ঘটনা ঘটে।

হাসপাতালে আহত জেসমিন আক্তারকে নিয়ে আসা তাঁর ছেলে মো. মাজিদুল ইসলাম ইয়াসিন বলেন, তাঁদের বাসা দারুস সালাম মাদবর বাড়ি মসজিদের পাশে। তাঁর বাবা আব্দুল মান্নান দিনমজুরের কাজ করেন। রাতে তার মা জেসমিন টিনশেড ঘরে জানালার পাশে বসে টিভি দেখছিলেন। এ সময় জানালার বাইরে থেকে কে বা কারা গুলি করে। সেই গুলি এসে তাঁর মায়ের ডান হাতে লাগে।

ইয়াসিন আরও বলেন, প্রথমে দ্রুত তাঁকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান বলেন, দারুস সালাম এলাকায় এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। তিনি ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। তাঁর ডান হাতের বাহুতে একটি গুলি বিদ্ধ হয়েছে।

বিষয়টি দারুস সালাম থানা-পুলিশ তদন্ত করছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত