বরিশাল নগরীতে সাতটি শিয়াল পিটিয়ে হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে বন বিভাগ। মামলার এজাহার আজ রোববার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দেওয়া হয়। আদালত সেটি গ্রহণ করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
রফিকুল ইসলাম জানান, নগরের ২৬ নম্বর ওয়ার্ডের ময়দানখোলা এলাকায় শিয়াল হত্যার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছেন। পরে বরিশাল সদর বন কর্মকর্তা আরিফুর রহমান সরেজমিনে খোঁজখবর নেন। তিনি ৮ জুলাই তদন্ত প্রতিবেদন দেন। আজ আরিফুর রহমান বাদী হয়ে আদালতে মামলা করেছেন।
মামলার সূত্রে জানা গেছে, নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলাম (৩৩), মোহাম্মদ হারিস (৩৬), কামাল কামাল খলিফা (৩২) ও মোহাম্মদ জামাল খলিফাকে (৩২) আসামি করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা সাত বন্য প্রাণীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছেন। বন্য প্রাণী হত্যা আইনত দণ্ডনীয় অপরাধ।
প্রসঙ্গত, নগরের ২৬ নম্বর ওয়ার্ডের ময়দানখোলা এলাকায় ২ জুলাই শিয়াল পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন এলাকার একদল ব্যক্তি। পরে মেরে ফেলা এসব শিয়ালের মাংস স্থানীয় বাসিন্দাদের নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাতে দেখা যায় এক ব্যক্তিকে। এ রকম একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভোলায় অভিযান চালিয়ে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত ফিরোজ জামাদার ও তাঁর তিন সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। আজ রোববার (১২ জুলাই) বিকেলে ভোলা সদর উপজেলার পশ্চিম ধনিয়ার বালিয়াকান্দিসংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়েছে। রাতে কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আল
২৪ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলায় দুই দিনে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পানিতে ডুবে এক শিশু, কৃষকসহ তিনজন এবং বিদ্যুতায়িত হয়ে দুই নারীর মৃত্যু হয়।
৩৮ মিনিট আগে
কর্মসংস্থানের ব্যবস্থা করতে ঝালকাঠির ছয়টি অসচ্ছল পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব্যাটারিচালিত অটোরিকশা। সরকারের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় শহর সমাজসেবা কার্যালয়ের অর্থায়নে এসব রিকশা বিতরণ করা হয়।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বর্ষণে পানিবন্দী হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রদল। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শুকনা খাবার বিতরণ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে