Ajker Patrika

পল্লবীতে শিশু হত্যার দ্রুত বিচার দাবিতে মিরপুরে বিক্ষোভ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২২ মে ২০২৬, ১৭: ৪৩
পল্লবীতে শিশু হত্যার দ্রুত বিচার দাবিতে মিরপুরে বিক্ষোভ
পল্লবীতে শিশু হত্যার বিচার দাবিতে বিক্ষুব্ধ জনতার বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

‎রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যার ঘটনায় বিচার দাবিতে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ জনতা। আজ শুক্রবার জুমার নামাজের পর পল্লবীতে ওই শিশুর বাসার সামনে বিক্ষোভ শুরু হয়। পরে বেলা ২টার পর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ করা হয়। এতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়।

‎বিক্ষোভকারীরা শিশু হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান। এ সময় তাঁরা নানা স্লোগান দেন।

‎এক বিক্ষোভকারী বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সাত দিন নয়, ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের ফাঁসি দিতে হবে। দেশে বিচারের দীর্ঘসূত্রতার কারণে এ ধরনের নৃশংস ঘটনা বারবার ঘটছে।

‎এদিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভকারীরা অবস্থান নেওয়ায় সড়কে যান চলাচলে ধীরগতি দেখা গেছে। এতে প্রতিটি রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

‎মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. রাজীব বলেন, ‘শিশু হত্যার বিচার দাবিতে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ করছে। তবে কোনো ধরনের অস্বাভাবিক ঘটনা যেন না ঘটে, সে জন্য আমরা সতর্ক রয়েছি।’

গত মঙ্গলবার পল্লবীর একটি ভবনের তিনতলার একটি ফ্ল্যাট থেকে আট বছরের ওই শিশুর খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। এই ঘটনার প্রধান অভিযুক্ত ও প্রতিবেশী সোহেল রানা বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়।

গতকাল রাতে ওই শিশুর পল্লবীর বাসায় গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করার আশ্বাস দেন।

এদিকে ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে বিভিন্ন দল ও সংগঠন। গতকালও মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিপিসির প্রধান কার্যালয়: ৫০ কোটিতে ভবন তৈরির পর কার্যালয় যাচ্ছে ঢাকায়

রাতভর উত্তাল চট্টগ্রাম: পুলিশের পোশাক পরিয়ে সরানো হয় ধর্ষণে অভিযুক্তকে, রাখা হয়েছে কোথায়?

তথ্য গোপন করে ১৬ বছর ধরে প্রধান শিক্ষকের পদে বহাল তিনি

স্থানীয় নির্বাচনে বড় পরিবর্তন: থাকছে না পোস্টার ও দলীয় প্রতীক, অক্টোবরে ভোটের প্রস্তুতি

চট্টগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্তকে উদ্ধারে গিয়ে অবরুদ্ধ পুলিশ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত