
গাজীপুরের শ্রীপুরে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গুদামে থাকা বিভিন্ন মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ রোববার (২৩ আগস্ট) ভোর পৌনে ৫টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের দারোগারচালা এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. নুরুল করিম জানান, ওই এলাকায় স্থানীয় চার ব্যবসায়ী কারখানার বিভিন্ন বর্জ্য ও ঝুট মালামাল কেনাবেচা করেন। তাঁরা একটি গুদাম ভাড়া নিয়ে এসব মালামাল মজুত করে রাখতেন।
মো. নুরুল করিম বলেন, রোববার ভোরে গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে গুদামে থাকা বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, গুদামের মালামাল আনা-নেওয়ার কাজে একটি অটোরিকশা ব্যবহার করা হতো। ঘটনার সময় অটোরিকশাটি গুদামের ভেতরে বৈদ্যুতিক চার্জে দেওয়া ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কিশোরগঞ্জের ভৈরবে ঋণের চাপ সহ্য করতে না পেরে হনুফা বেগম (৪৫) নামের তিন সন্তানের এক জননী আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। আজ রোববার (২৩ আগস্ট) সকালে পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে...
৮ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশের পর সীমান্তের প্রায় দুই কিলোমিটার ভেতর থেকে দীপ রুদ্র পাল (২২) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ২০০ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে।
১৩ মিনিট আগে
ডিবির দাবি, এসব তথ্য ব্যবহার করে অধ্যাপক ডা. এ কে এম আমিনুল হক ও অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে প্রাণনাশের ভয় দেখিয়ে বড় অঙ্কের অর্থ আদায়ের ‘অ্যাসাইনমেন্ট’ পান সানি। পরে হামলায় অংশগ্রহণকারী সদস্য সংগ্রহের দায়িত্ব দেন ফাতিন ইসরাক লাবিবকে।
৪০ মিনিট আগে
ঢাকায় অবস্থিত বিভিন্ন দূতাবাস ও সরকারি দপ্তরে ই-মেইল পাঠিয়ে চাঁদা দাবি ও হুমকির ঘটনাকে ‘ভুয়া গ্রুপের কাজ’ বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের।
১ ঘণ্টা আগে