
মানিকগঞ্জে বজলুর রহমান খান রাবিল হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করছে বন্ধু একাদশ।
রোববার (৫ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জে এই কর্মসূচি পালন করা হয়।
প্রেসক্লাব মিলনায়তনে ‘বন্ধু একাদশ’-এর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ২৭ মার্চ দিঘি ইউনিয়নের নতুন বস্তি এলাকায় বসবাসকারী বজলুর রহমান খান রাবিলকে নৃশংসভাবে হত্যা করা হয়।
বক্তারা অভিযোগ করেন, রাবিল একজন নিরীহ ও সামাজিকভাবে সক্রিয় ব্যক্তি ছিলেন। তাঁকে এভাবে হত্যা করা মানবিকতার চরম লঙ্ঘন এবং এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
নিহতের ছেলে সাকিবুল রহমান খান বলেন, ‘৩ শতাংশ জমির বিরোধকে কেন্দ্র করে আমার পিতাকে হত্যা করা হয়। পিতার হত্যাকারীর সঙ্গে জড়িত সবার অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহতের স্ত্রী আলেয়া আক্তার, বিএনপির স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা মো. আলী আশরাফ, বন্ধু একাদশের সভাপতি ফিরোজ সরকার, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার শিকদার রিপন প্রমুখ।

সাংবাদিক পরিচয় দিয়ে জনসমক্ষে ‘ভাই’ বলায় চটে গেলেন কুড়িগ্রাম সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম। রোববার (৫ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের সাহা ফিলিং স্টেশনে দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি সাংবাদিক জুয়েল রানার সঙ্গে তিনি এমন আচরণ করেন।
২ ঘণ্টা আগে
মানিকগঞ্জের ঘিওরে অবৈধভাবে পরিচালিত একটি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার হেলিপ্যাড-সংলগ্ন এলাকায় অবস্থিত আল মুমিন ব্যাটারি কারখানায় এই অভিযান চালানো হয়। অভিযানে কারখানাটিকে দেড় লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর কদমতলীতে মো. শাহিন ব্যাপারী (২৭) হত্যা মামলার অন্যতম আসামি শাওন ওরফে চাপাতি শাওনকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি...
২ ঘণ্টা আগে
গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আজ রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
৩ ঘণ্টা আগে