
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৪৭ ও ৪৮ নম্বর সীমান্তপিলারের জারুলিয়াছড়ির আগা নামের স্থানের ওপারে শূন্যরেখায় স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। বর্তমানে তাঁকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
আহত যুবকের নাম আবদুল করিম (২৩)। তাঁর বাড়ি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জারুলিয়াছড়ি গ্রামে। বাবার নাম মাকবুল হোসেন।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ দুপুরে যুবক আবদুল করিম চোরাকারবারের কাজে সেখানে গেলে এ দুর্ঘটনার শিকার হন।
খবর পেয়ে ১১ বিজিবি বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। দেখা যাচ্ছে, টহলও বাড়িয়েছে তারা। তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি বিজিবি।
এ বিষয়ে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব ইলাহী জানান, তিনি বিষয়টি জানেন। তাঁর এলাকার বাসিন্দা হিসেবে তিনি বিষয়টি আরও বিস্তারিত জানতে তাঁর ওয়ার্ড মেম্বারকে দায়িত্ব দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাম্মল হক। তিনি বলেন, বর্তমানে নাইক্ষ্যংছড়ি থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ময়মনসিংহের ধোবাউড়ায় মাদকাসক্ত ছেলের শারীরিক ও মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন বাবা-মা। দীর্ঘদিন ধরে চলা নির্যাতনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ছেলেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত রাজু মিয়া (৩৩) গোয়াতলা বন্দর এলাকার আব্দুছ ছালামের ছেলে।
৮ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে ঢেঁকি দিয়ে দরজা ভেঙে বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যাওয়ার দাবি করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পাঁচলটিয়া গ্রামের মো. আব্দুস সামাদ মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
র্যাব আরও জানায়, ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে গেলে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মামলার প্রধান আসামি ফরিদ ঢাকার মিরপুর এলাকায় আত্মগোপনে রয়েছেন। এরপর যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
একসময় নদী মানেই ছিল জীবন। আর সেই জীবনের অন্যতম প্রতীক ছিল চাঁদপুরের ফরিদগঞ্জের বুক চিরে বয়ে যাওয়া ডাকাতিয়া নদী। এই নদীকে কেন্দ্র করেই জীবিকা নির্বাহ করত উপজেলার হাজারো পরিবার। প্রমত্তা স্রোত, লঞ্চ, ট্রলার, নৌকার চলাচল, জেলেদের মাছ ধরার ব্যস্ততা, নদীকেন্দ্রিক হাট-বাজার, শিশু-কিশোরদের জলকেলি—সব মিলিয়
১ ঘণ্টা আগে