
টাঙ্গাইলের মধুপুরে একটি যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী, শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে জামালপুরগামী ‘ক্রাউন ডিলাক্স’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস রক্তিপাড়া ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকেই দুজনের মরদেহ উদ্ধার করেন। এ সময় দুর্ঘটনায় আহত ১৮ জনকে উদ্ধার করে দ্রুত মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন আহত ১৭ জনের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, ‘নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

প্রকল্পের নাম ‘সমাজভিত্তিক সমন্বিত শিশু যত্ন কেন্দ্র’ (আইসিবিসি)। নীলফামারীর তিন উপজেলার এ প্রকল্পে উঠেছে এন্তার দুর্নীতির অভিযোগ। এসব দিবা যত্ন কেন্দ্রে বিনা মূল্যে শিশুদের রাখার কথা থাকলেও অভিভাবকের কাছ থেকে নেওয়া হয়েছে টাকা। প্রতিটি কেন্দ্রে ২৫টি শিশু থাকার কথা থাকলেও কোথাও কোথাও ৫-৬টি শিশু...
৩ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচর এলাকার মানুষের স্বপ্নের খোলামোড়া-কামরাঙ্গীরচর সেতু এখনো অঙ্গীকারেই আটকে আছে। ভোটের আগে প্রায় প্রতিটি দল বুড়িগঙ্গা নদীতে এ সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা আর বাস্তব রূপ পায়নি। স্থানীয়দের ভাষ্য, এরশাদ সরকারের সময় পোস্তগোলা সেতু এবং বিএনপি সরকারের আমলে...
৩ ঘণ্টা আগে
নোয়াখালী জেলা শহরের মাইজদীতে একটি ভাড়া বাসায় ঢুকে পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজি করার সময় আনোয়ার হোসেন টিটু (৩১) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি বিদেশি পিস্তল, ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৭ হাজার টাকা, দুটি মোটরসাইকেল ও দুটি মোবাইল...
৫ ঘণ্টা আগে
নওগাঁর মান্দায় মারমুখী আচরণের প্রতিবাদে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। আজ মঙ্গলবার উপজেলার বিলবয়রা গয়েশিয়া উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম...
৫ ঘণ্টা আগে