গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মেম্বারবাড়ি বানিয়ারচালা এলাকায় জনৈক মোহাম্মদ জাকির হোসেনের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বসতবাড়ির ৪৫টি রুম ও আসবাবপত্র পুড়ে গেছে।
আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা মেম্বারবাড়ি এলাকায় দলিললেখক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের আধাপাকা বাড়িতে আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। এর মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাজেন্দ্রপুর ও মাওনা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনে ওই বসতবাড়ির ৪৫টি রুম ও রুমের আসবাবপত্র সব পুড়ে ছাই হয়ে যায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিসের অফিসার আবু সায়েম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এলাকার বাসাবাড়ির রাস্তাটি প্রশস্ত না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছাতে ও আগুন নেভাতে চরম বেগ পেতে হয়েছে।

সিসিটিভি ফুটেজ দেখে বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা বের করতে পুলিশ কাজ করছে। ঘটনার পর কমলাপুর রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ টহলসহ অন্যান্য তৎপরতা বাড়িয়েছে বলে জানান তিনি...
১ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুতায়িত হয়ে আসাদুজ্জামান টিটন মিয়া নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) মারা গেছেন। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান টিটন ওই গ্রামের সাইদার রহমানের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে কর্মরত ছিলেন।
১ ঘণ্টা আগে
পাবনার চাটমোহরে পুকুরে ডুবে একসঙ্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা দক্ষিণ সেনগ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো ওই গ্রামের মজিবর রহমানের ছেলে হুজাইফা রহমান (৫) ও রুবেল হোসেনের ছেলে মাহফুজ হোসেন (৬)।
২ ঘণ্টা আগে
হবিগঞ্জের চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা শেখ ইমরান আহমেদ মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে চুনারুঘাট থানার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি গাজীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে