
খুলনার একটি আবাসিক হোটেলে সোহেল রানা ওরফে বাবু (৩৫) নামের এক যুবককে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর কথিত স্ত্রী ফাতেমার (৩০) বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনার পর ওই নারী নিজেই হোটেল কর্তৃপক্ষ ও পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে সদর থানাধীন কপোতাক্ষ হোটেলের দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষ থেকে সোহেল রানার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, গত শনিবার স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তাঁরা ওই হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। পরদিন সকালে তাঁরা দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষে ওঠেন। সেখানে রাতে দুজনেই ইয়াবা সেবন করেন। একপর্যায়ে তাঁদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা-কাটাকাটির জেরে ওড়না পেঁচিয়ে সোহেল রানাকে হত্যা করেন ফাতেমা। পরে কক্ষ থেকে বেরিয়ে নিজেই হোটেল স্টাফদের জানান যে, তিনি খুন করেছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হোটেলের কক্ষে বসে তাঁরা ইয়াবা সেবন করেছেন বলেও জানিয়েছেন ফাতেমা।
পুলিশ জানায়, নিহত সোহেল রানা খুলনার লবণচরা থানার হরিণটানা এলাকার লোকমান ফকিরের ছেলে। তাঁর আগের সংসার থাকলেও স্ত্রীর সঙ্গে বনিবনা ছিল না। অন্য দিকে, ফাতেমারও আগের সংসারে একটি সন্তান রয়েছে। পরিবারে অশান্তির কারণে ঢাকা থেকে খুলনায় এসে একটি হোটেলে চাকরি নেন তিনি। এই সূত্রেই দুই বছর আগে সোহেল রানার সঙ্গে তাঁর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন জানান, দীর্ঘ দুই বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন হোটেলে তাঁদের যাতায়াত ও মেলামেশা ছিল। গতকাল রোববার রাতেও তাঁরা হোটেলে অবস্থানকালে ফাতেমা বিয়ের জন্য চাপ দিলে সোহেল তা এড়িয়ে যান। একপর্যায়ে বাগ্বিতণ্ডা হয়। পরে খাট থেকে ফেলে ওড়না পেঁচিয়ে তাঁকে হত্যা করেন ফাতেমা।
এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত ফাতেমাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান ওসি।

টাঙ্গাইলের রাজনীতিতে চার দশক ধরে নেতিবাচক কর্মকাণ্ডের জন্য সমালোচিত খান পরিবারের এক সদস্যের প্রথমবারের মতো সাজা হয়েছে। একটি হত্যা মামলায় গতকাল সোমবার পরিবারটির ছোট ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সানিয়াত খানকে (বাপ্পা) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি ও বালু কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। কিন্তু এ ব্যাপারে মুখ খুলতে সাহস পাচ্ছেন না কেউ।
১ ঘণ্টা আগে
হাওর থেকে আট বন্ধুর সঙ্গে গত বুধবার কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসেছিলেন কিশোরগঞ্জের শোলাকিয়ার তরুণ মোফাজ্জল ইমাম সীমান্ত (২০)। ভ্রমণ শেষে শনিবার তাঁদের ফেরার কথা ছিল। শুক্রবার সন্ধ্যায় বন্ধুরা মিলে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি গোসলে নেমে সীমান্তসহ তিন বন্ধু সাগরে তলিয়ে যান।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
১ ঘণ্টা আগে