
চাঁদপুরে বিশেষ অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে নৌ পুলিশ। আজ রোববার বেলা পৌনে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর লঞ্চঘাটে নৌ থানা-পুলিশ এ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন ভোলার লালমোহন উপজেলার আমেনা বেগম (৩০) এবং মুন্সিগঞ্জ সদর উপজেলার সিংপাড়া এলাকার মোসাম্মৎ আছমা (৩৪)।
নৌ পুলিশ জানায়, অভিযানের সময় আমেনা বেগমের কাছ থেকে ৬ কেজি এবং আছমার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাঁরা কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে মুন্সিগঞ্জে নিয়ে যাচ্ছিলেন।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন বলেন, ‘এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

মিরপুর-১০ নম্বর এলাকার ফুটপাত দখলমুক্ত রাখতে একটি মনিটরিং টিম গঠন করেছে ডিএনসিসি। আজ দুপুরে ডিএনসিসির ভেরিফায়েড ফেসবুক পেজে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টনের নির্দেশে মিরপুর-১০ নম্বরে একটি মনিটরিং টিম গঠন...
৪ মিনিট আগে
বাগানে থোকায় থোকায় ঝুলছে রসাল টসটসে রাশিয়ার বৈকানুর জাতের আঙুর। চোখকাড়া এই ফলন দেখতে বাগানে ভিড় করছেন আশপাশের মানুষ। বাগানের মালিক রাজশাহীর দুর্গাপুরের কৃষক মোখলেছুর রহমান। প্রথাগতভাবে বাংলাদেশের জলবায়ু বা মাটিকে আঙুর চাষের জন্য উপযোগী মনে করা হয় না।
১৫ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় এক লিটার দেশীয় মদসহ সজীব বৈদ্য (২৩) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। আজ শনিবার ভোররাতে উপজেলার বাকাল ইউনিয়নের তেতলা গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত সজীব বৈদ্য ওই গ্রামের সুনীল বৈদ্যর ছেলে...
৩০ মিনিট আগে
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের চারজনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩ অক্টোবর) জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নিজ নিজ এলাকায় তাঁদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
৩৮ মিনিট আগে